TRENDING:

Nusraat Hospitalized: চোখে বাঁধা ব্যান্ডেজ, হাসপাতালে নুসরত! আচমকা কী হল নায়িকার? নেবেন কাজ থেকে বিরতি

Last Updated:

Nusraat Hospitalized: চোখে বাঁধা ব্যান্ডেজ, আচমকাই ভর্তি হতে হল হাসপাতালে৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট ভক্তদের উদ্বেগ বাড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চোখে বাঁধা ব্যান্ডেজ, আচমকাই ভর্তি হতে হল হাসপাতালে৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট ভক্তদের উদ্বেগ বাড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া৷ ওপার বাংলার গন্ডি পেরিয়ে এপার বাংলাতে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেত্রী৷ টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন বাংলাদেশের সুন্দরী৷ দুই বাংলার অতি পরিচিত নায়িকার এই অবস্থা দেখে রীতিমতো উদ্বেগ বাড়ছে ভক্তদের৷ হঠাৎ কী হল নায়িকার? তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নুসরত৷ যেখানে দেখা যাচ্ছে, চোখে বাঁধা ব্যান্ডেজ৷ ক্যাপশনে লেখা রয়েছে- বিরতি নিচ্ছি, যতদিন না সুস্থ হব৷ নীল রঙের টি-শার্ট পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে৷ ভক্তরা সকলেই অভিনেত্রীর পোস্টে আরোগ্য কামনা করেছেন৷ তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফেরেন,তার জন্য কামনা করেছেন৷

advertisement

আরও পড়ুন-ছেলের জন্মদিনে কেঁদে ভাসালেন পরীমণি, কার জন্য এত মনখারাপ জানেন? ফাঁস সত্য

আরও পড়ুন-সারাদিন ক্লান্ত লাগে, এই ভিটামিনের অভাবে জটিল রোগ বাসা বাধেনি তো? লক্ষণ দেখলেই সাবধান!

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন! কাঁচা সবজি-আলু চাষে ক্ষতির আশঙ্কা
আরও দেখুন

বাংলাদেশের সংবাদমাধ্যমকে নুসরতের মা জানিয়েছেন, অনেকদিন ধরেই নুসরতের বাঁ চোখে সমস্যা হচ্ছিল৷ রবিবার সন্ধ্যায় ঢাকার বনানীর এক হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে৷ তবে খুব বেশি চিন্তার কিছু নেই৷ অপারেশন পর ঘন্টাখানেকের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷ এখন পুরোপুরি সুস্থ রয়েছেন নায়িকা৷ তবে চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগবে৷ তারপরই শ্যুটিংয়ে ফিরবেন নায়িকা৷ অভিনেত্রী নিজেও ভক্তদের সঙ্গে নিজের অসুস্থতার খবর শেয়ার করে নিয়েছেন৷ উল্লেখ্য, রাজ চক্রবর্তীর আবার প্রলয় সিরিজে ‘খেলা হবে…মেনকা’ গানে কোমরের ঠুমকায় ভক্তদের পাগল করে দিয়েছেন নায়িকা৷ ছবির প্রচারেও কলকাতায় হাজির হননি নায়িকা৷ ‘বিবাহ অভিযান ২’-তেও দেখা যাবে নুসরত ফারিয়াকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusraat Hospitalized: চোখে বাঁধা ব্যান্ডেজ, হাসপাতালে নুসরত! আচমকা কী হল নায়িকার? নেবেন কাজ থেকে বিরতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল