TRENDING:

Mimi Chakraborty: ‘ভালবাসা ভালবাসাই’, বেড়াজাল ভাঙা রামধনু রঙা প্রেমের উদযাপনে তারকা সাংসদ

Last Updated:

‘প্রাইড মাস’ উদযাপনে সামিল হলেন তারকা সাংসদ ৷ সামাজিক মাধ্যমে বার্তা দিলেন ভালবাসা কোনও নির্দিষ্ট লিঙ্গ বা পরিচয়ের বেড়াজাল মানে না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : রামধনু রঙের হৃদয়চিহ্ন আঁকা কফিমাগের ইমোজি থেকে ধোঁয়া বলছে, ‘ভালবাসা ভালবাসাই’ ৷ হাসিমুখে সে দিকেই তাকিয়ে মিমি চক্রবর্তী ৷ এ ভাবেই ‘প্রাইড মাস’ উদযাপনে সামিল হলেন তারকা সাংসদ ৷ সামাজিক মাধ্যমে বার্তা দিলেন ভালবাসা কোনও নির্দিষ্ট লিঙ্গ বা পরিচয়ের বেড়াজাল মানে না ৷
advertisement

মিমির পোস্ট ঘিরে অনুরাগীরা উচ্ছ্বসিত ৷ তাঁর সুরে সুর মিলিয়ে নেটিজেনরা বলেছেন, ভালবাসা হল নিখাদ ভালবাসাই ৷ মিমির মতো অনেক তারকাই সামিল হয়েছেন বিশেষ এই মাস ঘিরে উদযাপনে ৷

আন্তর্জাতিক মঞ্চে এলজিবিটি আন্দোলনে জুন মাসের গভীর তাৎপর্য ৷ বেশিরভাগ দেশেই ২৮ জুনকে ‘প্রাইড ডে’ বলে পালন করা হয় ৷ এই দিনেই ১৯৭০ সালে প্রথম ‘প্রাইড মার্চ’ হয়েছিল নিউ ইয়র্কে ৷ কিছু কিছু ক্ষেত্রে আবার এই মাসেরই অন্য তারিখকে বেছে নেওয়া হয় ৷ এলজিবিটি-দের সঙ্গে যেন সামাজিক লজ্জা নয়, বরং জুড়ে থাকুক ‘গর্ব’৷ সেই উপলক্ষ থেকেই এই উদযাপন ৷ তবে অতিমারি আবহে ‘প্রাইড মার্চ’-এর বদলে উদযাপনের বেশিরভাগটাই হচ্ছে ভার্চুয়ালকেন্দ্রিক ৷

advertisement

এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন মিমি ৷ কিছু দিন আগে ইয়াসতাণ্ডব পরবর্তী সময়েও ত্রাণপর্বে দেখা গিয়েছিল তাঁর উজ্জ্বল ভূমিকা ৷  শুধু  ট্যুইটারে আশ্বস্ত করেই থেমে যাননি মিমি ৷ ক্ষতিগ্রস্ত এলাকা পরিবদর্শন করে ত্রাণ বিলির ব্যবস্থা করেছেন তিনি ৷ ব্যবস্থা করেছেন দুর্গতদের খাওয়াদাওয়ারও ৷ গত বছর আমপানের মতো সুপার সাইক্লোনের পরেও মিমি পথে নেমে সামিল হন ত্রাণে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

নেট দুনিয়ায় যাদবপুরের তৃণমূল সাংসদের বর্ণময় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty: ‘ভালবাসা ভালবাসাই’, বেড়াজাল ভাঙা রামধনু রঙা প্রেমের উদযাপনে তারকা সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল