TRENDING:

Fire Breaks Out: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সাহেব চট্টোপাধ্যায়ের পাশের আবাসনে, বহুতলে দমকলের ৩টি ইঞ্জিন

Last Updated:

Fire in Saheb Chattoapdhays Building: ফের কলকাতায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড৷ টলিউডের স্বনামধন্য অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সাদার্ন অ্যাভিনিউয়ের পাশের বহুতল আবাসনে আগুন লাগে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
কলকাতা: কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের খবর প্রতিনিয়তই আতঙ্ক ছড়াচ্ছে৷ লহমা-পায়েলের পর টলিউড অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের পাশের আবাসনে মঙ্গলবার আগুন লাগে৷ এই আবাসনের পাশেই থাকেন অভিনেতা৷ আগুন লাগার খবরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়৷
সাহেব চট্টোপাধ্যায়ের আবাসনে অগ্নিকাণ্ড
সাহেব চট্টোপাধ্যায়ের আবাসনে অগ্নিকাণ্ড
advertisement

সাদার্ন অ্যাভিনিউয়ের আনন্দ টাওয়ারের ৮ তলায় আগুন লাগে৷ হঠাৎ করেই একটা বিকট শব্দ শুনতে পাওয়া যায়। মনে করা হচ্ছে, সম্ভবত এসি থেকে আগুন লেগেছে৷ অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় পাশের বাড়িতেই থাকেন৷ তিনিই প্রথমে দেখতে আগুন দেখতে পান।এবং সঙ্গে সঙ্গে দমকলে ফোন করেন। খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। এবং সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয়।

advertisement

আগুন আতঙ্কে আবাসনবাসীরা তড়িঘড়িনিচে নেমে আসে। পাশেই বাড়ির বাসিন্দা অভিনেতা সাহেব চক্রবর্তী তিনিই প্রথম আগুন লক্ষ্য করে দমকলে খবর দেন। যে বাড়িতে আগুন লেগেছে ভেতরে একজন মহিলা আটকে গিয়েছিলেন, তিনি বলেন হঠাৎই এসিতে একটা বিস্ফোরণের শব্দ হয় এবং তারপরেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিনের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ প্রায় দেড় ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

তবে অন্য কোনও কারণ থেকে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখছে দমকল বাহিনী৷ এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আবাসনের বিভিন্ন আবাসিকের পোষ্যদেরও নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Fire Breaks Out: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সাহেব চট্টোপাধ্যায়ের পাশের আবাসনে, বহুতলে দমকলের ৩টি ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল