TRENDING:

Madhubani Goswami : জন্মাষ্টমী, নন্দোৎসব কাটিয়ে তাঁর ছেলে কেশবের মুখ নেটিজেনদের দেখালেন মধুবনী

Last Updated:

অবশেষে দৃঢ় সঙ্কল্প থেকে সরে এসে কিছুটা নমনীয় হলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami) ৷ সমাজমাধ্যমে শেয়ার করলেন তাঁর ছেলের মুখের ছবি ৷ কয়েক মাস আগেই মা হয়েছেন অভিনেত্রী ৷ ছেলের সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন ইতিমধ্যেই ৷ কিন্তু কোনও ছবিতেই শিশুর মুখ দেখা যায়নি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : অবশেষে দৃঢ় সঙ্কল্প থেকে সরে এসে কিছুটা নমনীয় হলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami) ৷ সমাজমাধ্যমে শেয়ার করলেন তাঁর ছেলের মুখের ছবি ৷ কয়েক মাস আগেই মা হয়েছেন অভিনেত্রী ৷ ছেলের সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন ইতিমধ্যেই ৷ কিন্তু কোনও ছবিতেই শিশুর মুখ দেখা যায়নি ৷
advertisement

মধুবনী জানিয়েছিলেন তিনি এবং তাঁর স্বামী রাজা ঠিক করেছিলেন, ছেলের মুখের ছবি তাঁরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখাবেন না ৷ যে সেলেবরা শিশুদের ছবি পোস্ট করেন, তাঁদের কথা আলাদা ৷ কিন্তু তাঁরা শেয়ার করবেন না ৷ যদিও বহু নেটিজেন অনেক বার ছোট্ট কেশবের মুখ দেখতে চেয়েছেন ৷ কিন্তু এত দিন অবধি তাঁদের নিরাশ হতে হয়েছিল ৷ মধুবনী জানিয়েছিলেন যথা সময়ে তিনি কেশবের মুখের ছবি নেটিজেনদের দেখাবেন ৷ অতঃপর সেই ‘যথাসময়’ এল ৷ রবিবার সন্ধ্যাবেলা মধুবনী শেয়ার করলেন তাঁর একরত্তি ‘কেশব’-এর ভিডিয়ো ৷ খুদে সেখানে চেষ্টা করছে হামাগুড়ি দেওয়ার ৷

advertisement

কয়েক মাস আগে মা হয়েছেন মধুবনী ৷ আপাতত কেশবকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তাঁর সময় ৷ অভিনয় থেকে বহুদূরে মধুবনী উপভোগ করছেন মাতৃত্ব ৷ জানিয়েছেন, এখনই কাজে ফিরছেন না তিনি ৷ সন্তানের পাশাপাশি ব্যস্ত আছেন নিজের বিউটি সালোঁ নিয়েও ৷

advertisement

কোভিড পরিস্থিতিতে কেশবকে নিয়ে বিশেষ সতর্কতা নিয়েছেন মধুবনী ৷ ছেলের জন্য কোনও আয়া রাখেননি ৷ সব কাজ করছেন নিজের হাতেই ৷ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ছেলের অন্নপ্রাশনও বড় করে আয়োজন করবেন না ৷ কারণ ভিড় থেকে দূরেই রাখতে চান নবজাতককে ৷

তবে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের টুকরো কোলাজের ছবি মাঝে মধ্যেই দেন মধুবনী ৷ ছেলের সঙ্গে নিজের ছবি শেয়ার করেই সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন ৷ তবে সেখানে তাঁর কেশবের মুখ দেখা যাচ্ছে না ৷ তার পর অন্য পোস্টে শেয়ার করেছেন কেশবের ভিডিয়ো ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

মধুবনীর প্রতি পোস্টেই নেটিজেনদের উচ্ছ্বাস দেখার মতো ৷ স্বভাবতই ব্যতিক্রমী নয় কেশবের হামাগুড়িও ৷ মধুবনী জনিয়েছেন, নেটিজেনদের দাবি মেনেই শেয়ার করলেন কেশবের মুখের ছবি ৷ তাঁদের ইচ্ছে পূর্ণ হওয়ায় খুশি নেটিজেনরাও ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami : জন্মাষ্টমী, নন্দোৎসব কাটিয়ে তাঁর ছেলে কেশবের মুখ নেটিজেনদের দেখালেন মধুবনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল