TRENDING:

Bengali Serial: আবার বিতর্কে সায়ক? মেকআপ রুমে শিশুশিল্পীর 'যৌন হেনস্থা'র অভিযোগ নিয়ে বোমা ফাটালেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে, পোস্ট ঘিরে জোর জল্পনা

Last Updated:

অর্কর এই পোস্ট নিয়ে শুরু হয় জোর চর্চা৷ সকলের মনে করেন যে সায়ককে ইঙ্গিত করেই তিনি এই পোস্ট করেছেন৷ এমনকী অভিনেতা নিজেও সেটাই মনে করে নাকি অর্কর কাছে জানতে চেয়েছেন এই পোস্টে উল্লেখ করা ব্যক্তির পরিচয়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মেগা সিরিয়ালের মেকাপরুমে ঘটে নানা ঘটনা৷ শ্যুটিং-এর ফাঁকে অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের মতো করে সময় কাটান৷ এবার এই মেকআপ রুমের একটা ঘটনা নিয়ে বোমা ফাটালেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়৷ অর্কের লেখায় আরও একটি জল্পনার জন্ম দিয়েছে৷ তিনি তাঁর ফেসবুক পোস্টে এক ইনফ্লুয়েন্সার-ভ্লগারের কথা উল্লেখ করেছেন৷ নেটিজেনরা মনে করছেন যে এই ইনফ্লুয়েন্সার আর কেউ নন, সায়ক চক্রবর্তী!
News18
News18
advertisement

পার্কস্ট্রিটের এক জনপ্রিয় পাব-এ গিয়ে অভব্য আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় ভয়ানক ট্রোল হচ্ছেন সায়ক৷ সোশ্যাল মিডিয়ার তাঁর ভিডিও ভাইরাল হয় যা পরবর্তীতে তিনি ডিলিট করতে বাধ্য হন এবং ক্ষমাও চেয়ে নেন৷ তাঁকে নিয়ে চলছে জোর চর্চা৷ এরই মধ্যে অর্কর এমন পোস্টে আরও কোণঠাসা হয়েছেন সিরিয়াল অভিনেতা৷

আরও পড়ুনAamir Khan at Arijit Singh’s House: অরিজিৎ সিং-এর বাড়িতে রাত কাটালেন আমির, ছাদে ওড়ালেন ঘুড়ি, সামনে এল দুই তারকার মহা পরিকল্পনার কথা

advertisement

অর্ক তাঁর পোস্টে লিখেছেন, “একজন ভ্লগার যিনি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কয়েক বছর আগে তার বিরুদ্ধে মেকআপ রুমে এক শিশুশিল্পীকে যৌনহেনস্থার অভিযোগ ওঠে৷ এক জনপ্রিয় সিরিয়ালের মেকআপ রুমে এই ঘটনা ঘটে৷ এই ঘটনা জানাজানি হয়, শিশুশিল্পীর মাও জানতে পারেন তাঁর সন্তানের সঙ্গে কী হয়েছে৷ তখন সেই অভিনেতা-ভ্লগার সকলের সামনে এসে ক্ষমা চান৷ পরিস্থিতি স্বাভাবিক হয়৷ খুবই দুঃখজনক যে আমাদের সমাজে দুর্ব্যবহার এমনকী যৌন হেনস্তার মতো অভিযোগকেও মানিয়ে নেওয়া হয়৷ ধারাবাহিক কিংবা সিনেমার সেটও ব্যতিক্রম নয়।” অর্ক আরও লেখেন, “তবে বর্তমান ঘটনার দায় সকলকে নিতে হবে। কারণ, আমরাই অপরাধীকে আবার অপরাধ করার সুযোগ দিয়েছি। অপরাধের ধরন হয়তো আলাদা। কিন্তু অপরাধীর ঘৃণ্য মানসিকতার কখনও কোনও বদল হয় না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অর্কর এই পোস্ট নিয়ে শুরু হয় জোর চর্চা৷ সকলের মনে করেন যে সায়ককে ইঙ্গিত করেই তিনি এই পোস্ট করেছেন৷ এমনকী অভিনেতা নিজেও সেটাই মনে করে নাকি অর্কর কাছে জানতে চেয়েছেন এই পোস্টে উল্লেখ করা ব্যক্তির পরিচয়! অর্ক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে এই ঘটনা অনেক পুরনো৷ সেই সময় যেহেতু বাচ্চাটি মা কোনও অভিযোগ জানাননি, তাই প্রোডাকশন হাউজের তরফেও কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial: আবার বিতর্কে সায়ক? মেকআপ রুমে শিশুশিল্পীর 'যৌন হেনস্থা'র অভিযোগ নিয়ে বোমা ফাটালেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে, পোস্ট ঘিরে জোর জল্পনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল