অনুষা শ্রীনিবাসন আইয়ারের বক্তব্য, 'বর্ষীয়ান গায়িকা এখনও আইসিইউতেই রয়েছেন। যেহেতু সারা দেশের অগনিত অনুরাগীরা তাঁর স্বাস্থ্যের সঠিক খবর জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, তাই দয়া করে ভুলো কোনও খবর ছড়াবেন না। আইসিইউতেই এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন লতা মঙ্গেশকর।' তিনি আরও বলেছেন, লতাদিদির জন্য প্রার্থনা করুন, যাতে দ্রুত বাড়ি ফিরতে পারেন তিনি।
advertisement
আরও পড়ুন: রাজ্যে করোনার নমুনা পরীক্ষা বাড়ল, কমল আক্রান্ত-সংক্রমণের হার, চিন্তায় রাখছে উত্তরবঙ্গের পরিস্থিতি
বৃহস্পতিবার লতা মঙ্গেশকরের চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর প্রতীত বলেছিলেন, ''লতাজি এখনও আইসিইউতেই রয়েছেন। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করছি যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন। ৯২ বছরের লতা মঙ্গেশকর এ মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন এবং তাঁকে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার গায়িকার মুখপাত্র জানিয়েছেন, তিনি স্থিতিশীল রয়েছেন।
আরও পড়ুন: লতার অন্ধ ভক্ত অটোচালক! গায়িকাকে সুস্থ করতে তাঁর কাণ্ড চমকে দেবে
অন্যদিকে, দিদির দ্রুত আরোগ্য কামনা করে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন বোন, সঙ্গীতশিল্পী আঁশা ভোঁশলে। তিনি জানান, 'লতা দিদি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য আমরা পরিবারের সদস্যরা ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করছি।' ১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। সঙ্গীত জগতের সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন। ১৯৪২ সালে একটি মরাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপরের কাহিনি ইতিহাস। লতার সুরেলা কন্ঠের জাদুতে বুঁদ প্রজন্মের পর প্রজন্ম।
