TRENDING:

Rupali Rai Bhattacharya: 'তিস্তার জলে আমায় ডুবিয়ে..., মৃত্যুর মুখ থেকে ফিরেছি!' রাহুল চলে যেতেই গর্জে উঠলেন রূপালি, কী ঘটেছিল শ্যুটিংয়ে?

Last Updated:

Rupali Rai Bhattacharya: সম্প্রতি টেলি অভিনেত্রী রূপালি রায় ভট্টাচার্য নিজের শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ শ্যুটিং সেটে কী কী হয়েছে অভিনেত্রীর সঙ্গে, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন রূপালি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তালসারিতে শ্যুটিং করতে গিয়েই চলে গেলেন টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ কাজের মধ্যেই বেঘোরে প্রাণ গেল অভিনেতার৷ অভিনেতার অকাল মৃত্যুতে রুপোলি জগতে বিদ্রোহের আগুন। সময় যত এগোচ্ছে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে তত ধোঁয়াশা বাড়ছে৷ কীভাবে শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হল অভিনেতার, তা নিয়েই উঠছে প্রশ্ন৷
গর্জে উঠলেন রূপালি
গর্জে উঠলেন রূপালি
advertisement

স্বামী রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্ক থানা এবং তালসারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। সকলের একটাই দাবি রাহুলের মৃত্যুর বিচার চাই৷ সম্প্রতি টেলি অভিনেত্রী রূপালি রায় ভট্টাচার্য নিজের শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ শ্যুটিং সেটে কী কী হয়েছে অভিনেত্রীর সঙ্গে, সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন রূপালি৷

আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি

advertisement

অভিনেত্রী লিখেছেন,’ কয়েকবছর আগে একটি সিরিয়ালের জন্য নর্থ বেঙল গেছিলাম । Supernatural গল্প। ৩,৪ জন শিল্পী আর কলাকুশলী নিয়ে ছোট ইউনিট। পরিচালক এবং প্রযোজক নামকরা। একটি শট নেওয়া হবে তিস্তার জলে আমায় ডুবিয়ে। শীতকালে কনকনে ঠান্ডায় সবাই কাঁপছি। আমায় বলা হল জলে গলা অবধি ডুবিয়ে বসতে। ক্যামেরা তখনও গাড়ি থেকে নামে নি। তারপর সেই ক্যামেরা নৌকো করে নদী পার হয়ে উল্টো দিকে যাবে। তারপর শট হবে। কিন্তু তিস্তার সাংঘাতিক স্রোতে সেখানে একটা পাথর আঁকড়ে আমার ওই জলে দেড় ঘণ্টা জোর করে বসিয়ে রাখা হয়েছিল। যথারীতি জলের ওই কারেন্টে জলের মধ্যে এতক্ষণ বসে তাল সামলাতে পারিনি। একজন সহকারী পরিচালক দাদার ভরসায় সে যাত্রা শেষ রক্ষা হয়। সেই সিরিয়ালের কলকাতায় শুটিং এ একদিন আমায় harness এ ঝুলিয়ে পরিচালক এবং বাকি সবাই casually ঘর থেকে চলে গেলেন। জানলাম ক্যামেরা এখনও আসেনি shot এর দেরি আছে। আমি চেঁচাতে লাগলাম আমায় প্লিজ নামিয়ে দাও কিন্তু director did not care। Harness যে টেকনিশিয়ান চালাচ্ছিলেন সে যাত্রা তার ভরসায় উদ্ধার হই। এই সিরিয়ালের আউটডোর এর শেষ শট। লাইট চলে যাচ্ছে খুব তাড়াহুড়ো করে শটনেওয়া হচ্ছে। Fight sequence। আমি পেছনে ল্যাপেল এর রিসিভার রেখে কোমর আর back bone এর ফাঁকে ( এক চুল এদিক ওদিক হলে কোমরে বা মেরুদণ্ডে চোট অবশ্যম্ভাবী) সাংঘাতিক কঠিন ব্যালেন্স করে চিত হয়ে আছড়ে পড়লাম। কিন্তু কেউ কাট বলল না। একটু ওয়েট করে উঠে দেখলাম ডিরেক্টর আর চিফ AD shot শেষ হওয়ার আগে টিফিনের গরম চপ খেতে চলে গেছেন। আমি স্তম্ভিত। চ্যানেল EP ও হতবাক। এমন অভিজ্ঞতা সব শিল্পীদের কম বেশি হয়েই থাকে। বারবার আমরা taken for granted হয়েই থাকি। আর না। আবার আমরা আর একা নই। আমরা সবাই একসঙ্গে। সব্বাই।’

advertisement

আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…

সেরা ভিডিও

আরও দেখুন
টোটোর দাপটে যাত্রীদের সংখ্যা তলানিতে, দিন গুজরানে নাভিশ্বাস, নির্বাচনের আগে সুসময়ের অপেক্ষায় ক্লান্ত হাজারদুয়ারির টাঙ্গাচালকরা
আরও দেখুন

রাহুলের আকস্মিক মৃত্যুর পরই গর্জে উঠেছেন তারকারা৷ আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া। উল্লেখ্য,গত ২৯ মার্চ তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupali Rai Bhattacharya: 'তিস্তার জলে আমায় ডুবিয়ে..., মৃত্যুর মুখ থেকে ফিরেছি!' রাহুল চলে যেতেই গর্জে উঠলেন রূপালি, কী ঘটেছিল শ্যুটিংয়ে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল