TRENDING:

Katrina Kaif Vicky Kaushal wedding: বিয়েতে বাজবে না প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের ছবির গান, কড়া নির্দেশ ক্যাটরিনার

Last Updated:

হবু বৌ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সঙ্গীত, মেহন্দি বা বিয়ের কোনও অনুষ্ঠানে বাজবে না তাঁর প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের গান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গতকালই বেজে গিয়েছে বিয়ের সানাই! রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্টে পৌঁছেছেন ভিকি-ক্যাটরিনা (Katrina Kaif Vicky Kaushal wedding)! সেখানেই ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান! আজ, ৭ ডিসেম্বর মেহন্দি! আগামিকাল ৮ ডিসেম্বর সঙ্গীত! জানা গিয়েছে, ভিকট্রিনা ডান্স ফ্লোরে আগুন জ্বালাবেন ২০১৬-র ছবি 'বার বার দেখো'-র 'কালা চশমা' আর 'নচদে নে সরে' গানে! ছবিতে এই গান দুটোয় সুন্দরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ক্যাটরিনা ও অক্ষয় অভিনীত 'সিং ইজ কিং' ছবির 'তেরি ওরে' গানটিও থাকতে পারে লিস্টে! তবে শোনা যাচ্ছে, গানের ক্ষেত্রে একটা কড়া ফতোয়া জারি করেছেন ক্যাটরিনা! হবু বৌ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সঙ্গীত, মেহন্দি বা বিয়ের কোনও অনুষ্ঠানে বাজবে না তাঁর প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের গান (Katrina Kaif Vicky Kaushal wedding)।
advertisement

রণবীর কাপুরের সঙ্গে ২০০৯-এ প্রথম অভিনয় করেন ক্যাটরিনা, 'আজব প্রেম কী গজব কহানি'। এরপর, ২০১৭-এ জগ্গা জাসুস, ২০১৯-এ রাজনীতি ছবিতে দেখা যায় দু'জনকে।

আরও পড়ুন:বিয়ের আগে ঘনঘন কেন ডাক্তারের ক্লিনিকে যাচ্ছিলেন ক্যাটরিনা? জল্পনা তুঙ্গে

গত শুক্রবারই খাতায়কলমে বিয়ে সেরে ফেলেছেন ক্যাট ও ভিকি! জানা যাচ্ছে, ১৯৫৪ সালের বিশেষ বিবাহ-আইনে বিয়ে করেছেন তাঁরা(Katrina Kaif Vicky Kaushal wedding)।

advertisement

সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসর্টে দুটি বিলাসবহুল স্যুট ভাড়া নেওয়া হয়েছে কপোত-কপোতির জন্য। ভিকি থাকবেন রাজা মানসিং স্যুটে আর ক্যাটরিনা পদ্মাবতী স্যুটে। প্রতিটির ভাড়া রাতপ্রতি ৭ লক্ষ টাকা।

শোনা যাচ্ছিল, বিয়েতে মোট ২০০ জন অতিথি নিমন্ত্রিত থাকবেন। (Katrina Kaif Vicky Kaushal wedding)। কিন্তু করোনার নতুন স্ট্রেইন ওমিক্রনের কথা মাথায় রেখে অতিথি তালিকা ছোট করেছেন তারকা জুটি। ক্যাটরিনা ও ভিকির বিয়েতে নিমন্ত্রিতদের মধ্য়ে রয়েছেন, করণ জোহর, আলি আব্বাস জাফার, কবীর খান, মিনি মাথুর, রোহিত শে‌ট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল এবং আরও অনেকে।

advertisement

আরও পড়ুন: আর্থিক প্রতারণার মামলায় জড়িয়েছেন জ্যাকলিন! সলমনের বড় ইভেন্ট থেকে বাদ পড়লেন নায়িকা

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

বিয়েতে করোনাবিধির কথাও মাথায় রাখা হচ্ছে। আমন্ত্রিত প্রত্যেক অতিথিকে সঙ্গে রাখতে হবে ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট ও RTPCR নেগেটিভ রিপোর্ট (Katrina Kaif Vicky Kaushal wedding)। বিয়েতে ১২০ জন সেলেব্রিটি উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। বিয়ের আসরে প্রবেশ করতে গেলে প্রত্যেককেই নির্দিষ্ট বারকোড স্ক্যান করাতে হবে। রয়েছে আরও কয়েকটি শর্ত। যেমন বিয়ের অনুষ্ঠানে কারা এসেছেন তা বাইরে প্রকাশ করা যাবে না। কোনও ছবি তোলা যাবে না (Katrina Kaif Vicky Kaushal wedding)। ওয়েডিং ভেন্যুতে কোনও রিল বা ভিডিও বানানো যাবে না। সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করা যাবে না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif Vicky Kaushal wedding: বিয়েতে বাজবে না প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের ছবির গান, কড়া নির্দেশ ক্যাটরিনার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল