TRENDING:

Afghanistan: ‘ক্যামেরার দিকে তাকিয়ে তালিবানরা বলেছিল তারা ফিরে আসবে’, আতঙ্কের চোরাস্রোত বইয়ে দেওয়া অভিজ্ঞতা কবীরের

Last Updated:

২০০৬ সালের ছবি ‘কাবুল এক্সপ্রেস’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি কবীর খানের (Kabir Khan)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ২০০৬ সালের ছবি ‘কাবুল এক্সপ্রেস’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি কবীর খানের (Kabir Khan)৷ জন আব্রাহাম ও আরসাদ ওয়ারসি অভিনীত ছবিটি শ্যুটিং হয়েছিল আফগানিস্তানের বিস্তীর্ণ অংশে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে কবীর সংবাদমাধ্যমে বলেছেন, কুড়ি বছর পর তালিবানের মতো শক্তির প্রত্যাবর্তন তাঁর কাছে বিস্ময়কর!
advertisement

তালিবানদের ঘিরে কবীরের এমন অভিজ্ঞতা আছে, যা শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দিতে পারে ৷ সেই অভিজ্ঞতা অবশ্য ‘কাবুল এক্সপ্রেস’-এর সময় নয়, হয়েছিল আরও আগে ৷

কবীর জানিয়েছেন ২০০১-এ ৯-১১ হামলার পর একটি তথ্যচিত্রের শ্যুট করছিলেন আফগানিস্তানে ৷ বলেছেন, ‘‘২০০১ সালে ৯-১১ হামলার পর আমরা কিছু তালিবান সদস্যের সঙ্গে কথা বলেছিলাম ৷ সে সময় একজন সিনিয়র তালিবান সদস্য আমার ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে বলেছিল, তোমরা মনে করো আমরা চলে গিয়েছি? আমরা ফিরে আসব৷’’

advertisement

তালিবান সদস্যের মধ্যে যে আত্মবিশ্বাস দেখেছিলেন কবীর, তাতে ওঁর মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গিয়েছিল ৷ এখন সেই কথগুলো যেন সবসময় তাঁর কানে বাজছে ৷ বলছেন কবীর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তালিবানদের এই পুনরুত্থান আফগান চলচ্চিত্র শিল্পের জন্য আদৌ হিতকর নয় ৷ মনে করেন কবীর ৷ অবস্থার ক্রমশ অবনতি হলে পরিচালক ও প্রযোজকরাও আফগানিস্তানে শ্যুটিং বন্ধ করে দেবেন বলে তাঁর আশঙ্কা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Afghanistan: ‘ক্যামেরার দিকে তাকিয়ে তালিবানরা বলেছিল তারা ফিরে আসবে’, আতঙ্কের চোরাস্রোত বইয়ে দেওয়া অভিজ্ঞতা কবীরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল