TRENDING:

জানেন কলকাতার ১১০ জন দর্জি তৈরি করেছেন প্রিয়াঙ্কার বিয়ের লেহঙ্গা?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিয়েতে কার ডিজাইন পরতে চান? এই প্রশ্ন করা হলে সব বলি নায়িকাই এক বাক্যে বলেন সব্যসাচী৷ বিয়ের দিন সবাই হতে চান সব্যসাচী ব্রাইড৷ আর এই তালিকায় নবতম সংযোজন প্রিয়াঙ্কা চোপড়া৷
advertisement

মেহন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানে তাই আবু জানি, সন্দীপ খোসলার পোশাক বেছে  নিলেও হিন্দু বিয়ের আসরে সব্যসাচীর ওপরেই ভরসা রেখেছেন প্রিয়াঙ্কা-নিক৷ প্রিয়াঙ্কার লাল লেহঙ্গা থেকে নিকের বেজ শেরওয়ানি, সবই এক্সক্লুসিভলি ডিজাইন করেছেন সব্যসাচী৷

photo: Instagram

পিপল'স ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩৭২০ ঘণ্টা ধরে কলকাতার ১১০ জন এমব্রয়ডারি আর্টিস্ট প্রিয়াঙ্কার কাস্টম মেড লেহঙ্গ তৈরি করেছেন৷ সিল্কের সুতোয় বোনা হয়েছে ফ্রেঞ্চ নট৷ পরতে পরতে সুতোর এমব্যয়ডারিতে ফুটিয়ে তোলা হয়েছে হ্যা্ড কাট অরগ্যাঞ্জা ফ্লাওয়ার৷

advertisement

আরও পড়ুন: মায়ের হাত ধরে বিয়ের আসরে ব্রাইড প্রিয়াঙ্কা, দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

রাজকীয় লেহঙ্গার সঙ্গে প্রিয়াঙ্কাকে পরিয়েছিলেন মুঘল জুয়েলারি৷ ২২ ক্যারেট সোনার ওপর আনকাট হিরে, পান্না ও জাপানিজ মুক্তো বসিয়ে তৈরি করা হয়েছে প্রিয়াঙ্কার বিয়ের সেট৷ ১৮ ক্যারাট হোয়াইট গোল্ডের ওপর ৮৪.৫ ক্যারাট পিয়ার-শেপড ডায়মন্ড রয়েছে প্রিয়াঙ্কার নেকলেসে৷ ৬.০৭ ক্যারাট হিরে রয়েছে কানের দুলে৷ ১৬ ক্যারাট হিরে দিয়ে তৈরি টিকলিও প্রিয়াঙ্কাকে পরিয়েছিলেন সব্যসাচী৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
জানেন কলকাতার ১১০ জন দর্জি তৈরি করেছেন প্রিয়াঙ্কার বিয়ের লেহঙ্গা?