TRENDING:

'খারাপ হতে হিম্মত লাগে', বলি অভিনেতার ছবি ও পোস্টে চাঞ্চল্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শাহিদ কাপুরকে৷ নেশারু, মাদকাশক্ত বা সাইকো চরিত্রে তাঁর অভিনয় অনবদ্য৷ এবার তিনি আসছেন এমনই এক চরিত্রে যিনি ডাক্তারির ছাত্র৷ কিন্তু সেই ছাত্রই নেশায় কাবু৷ এবং যিনি মারধরও করতে পিছপা হন না তিনি৷ যে কোনও স্টারকে ভাল চরিত্র দেখতে ভালই লাগে, কিন্তু খারাপ বা খল চরিত্রে দর্শকদের সামনে আসতে হিম্মত লাগে, নিজেই জানিয়েছেন শাহিদ৷ আর তার সঙ্গে বেশ সাহসী ছবি পোস্ট করেছেন অভিনেতা৷
advertisement

শাহিদের নতুন ছবি কবীর সিং-এর টিজার রিলিজ করেছে৷ এবং তা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে৷ ইতিমধ্যেই ইউটিউবে টিজারটি হিট৷ শাহিদও বেশ প্রশংসা কুড়িয়েছেন৷ তেলগু ছবি অর্জুন রেড্ডির রিমেক এই ছবিটি৷ যেভাবে তাঁর চরিত্রটি পছন্দ করেছেন দর্শক, তাতে তিনি আপ্লুত৷ জানিয়েছেন শাহিদ কাপুর৷ ট্যুইটার এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি৷ সকলকে ধন্যবাদ জানিয়েছেন শহিদ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রেল যাত্রীদের জন্য সুখবর! বীরভূমের সিউড়ি-বক্রেশ্বর হয়ে নলা, লাইনের সার্ভেতে সবুজ সঙ্কেত
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'খারাপ হতে হিম্মত লাগে', বলি অভিনেতার ছবি ও পোস্টে চাঞ্চল্য