TRENDING:

Sameera Reddy Depression: শরীর ফুলেছিল, তবুও ৮ মাসের গর্ভবতী অভিনেত্রী করেছিলেন বিকিনি শ্যুট!

Last Updated:

এখন তিনি (Sameera Reddy) বিন্দাস! দুই সন্তানকে নিয়ে খুশিতে কাটে তাঁর সময়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মা হওয়ার কী মুখের কথা! এমন বলে থাকেন বহু মায়েরা৷ এবং এটা যে শুধুই কথার কথা নয়, তা আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী সমীরা রেড্ডি (Sameera Reddy)৷ বহু বার তিনি post-partum depression বা সন্তান প্রসবের পরবর্তীতে হতাশা নিয়ে মুখ খেলেছেন৷ মাদার্স ডে (Mother's Day)উপলক্ষ্যে আবারও সেই কথা বললেন অভিনেত্রী সমীরা রেড্ডি৷ বহু অভিনেত্রীই মাতৃত্বের কথা বলেন, মাতৃত্ব নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা আলোচনা করেন৷ তবে প্রসব পরবর্তী হতাশার কথা সমীরা ছাড়া এমন খুল্লম খুল্লা কমই বলেছেন অন্যরা৷ দু’টি সন্তান রয়েছে সমীরার৷ প্রথম সন্তানের জন্মের সময় সমীরার ওজন ১০৫ কেজি হয়ে যায় (Actress Sameera Reddy 105 kgs)৷ যিনি একসময় সিলভার স্ক্রিনে নিজের ক্যারিশ্মায় সকলে মুগ্ধ করেছেন, সেই অভিনেত্রীর ১০৫ কেজি! নিজেও তা মেনে নিতে পারেননি সমীরা৷ এরই সঙ্গে তাঁর চুল ওঠার সমস্যা দেখা দেয়৷ সন্তানকে নিয়ে খুশি হবেন কী, নিজের অবস্থা দেখে আঁতকে ওঠেন সমীরা৷ চূড়ান্ত হতাশায় ভুগতে থাকেন৷
Actress Sameera Reddy
Actress Sameera Reddy
advertisement

তাঁর স্বামী অক্ষয় ভারদে সবসময় তাঁকে সাহায্য করতেন৷ সন্তানও স্বাস্থ্যবান ও সুস্থ জন্মায়৷ তারপরও কিছুতেই হতাশা (Actress Depression) থেকে নিজেকে মুক্ত করতে পারছিলেন না সমীরা৷ সিনেমা জগৎ এমনকী সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি৷ একদিকে মানসিক যন্ত্রণা অন্যদিকে শারীরিক সমস্যায় নাজেহাল হতে থাকেন সমীরা৷ তবে ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা শুরু করেন তিনি৷ তিনি হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন৷ নিজের প্রতি যত্ন নিতে শুরু করেন৷ দু’বছর পর তিনি সোশ্যাল মিডিয়ায় ফিরে আসেন৷ সেখানেও তাঁকে নানা বিধ প্রশ্নের মুখোমুখি হতে হয়৷ এরপর দ্বিতীয়বার তিনি সন্তানসম্ভবা হন৷ তবে এবার আর চুপিসারে মন খারাপ নয়, সকলের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নিতে শুরু করেন অভিনেত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

"আমি মুড সুইং থেকে আমার শরীরের সমস্যার কথা সোজাসুজি বলতে থাকি সোশ্যাল মিডিয়ায়৷ এরপর ৮ মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন আমি জলের তলায় বিকিনি (Underwater Bikini Shoot pregnancy) শ্যুট করি৷ তখন আমার ৯০ শতাংশ পুরুষ ফলোয়ার ছিলেন৷ তবে এখন আমায় ফলো করেন ৭০ শতাংশ মহিলা৷ কারণ মহিলারা আমার সঙ্গে নিজেদের মিল খুজে পান৷ আমি খুব খুশি এই পরিবর্তনে৷ আগে শরীরে একটু মেদ জমলেই আমি চঞ্চল হয়ে পড়তাম আমায় ক্যামেরায় কেমন লাগবে ভেবে৷ এখন আমার বয়স ৪২, আমি স্থুল এবং আমি সেই নিয়েই খুশি!" জানিয়েছেন দুই সন্তানের মা সমীরা রেড্ডি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sameera Reddy Depression: শরীর ফুলেছিল, তবুও ৮ মাসের গর্ভবতী অভিনেত্রী করেছিলেন বিকিনি শ্যুট!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল