TRENDING:

ঘরের বাইরে পা না রেখেও টলিউডের ছবি! মুক্তি পেতে পারে ১ বৈশাখে

Last Updated:

পরিস্থিতি মানুষকে ঠিক খাপ খাইয়ে নিতে শেখায়, 'একদিন ঝড় থেমে যাবে' হবে শ্যুট শুরুর পর এমনই বলছেন পরিচালক অরিন্দম শীল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঘরে থাকলেই দূরে পালাবে করোনা৷ এই প্রচার চলছে দেশজুড়ে৷ এরই মধ্যে সাধারণ মানুষকে আরও সচেতন করতে উদ্যেগী হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাচিন্তায় অনুপ্রাণিত হয়েই অনিশ্চিত সময়ে ফের কাঁধে কাঁধ মিলিয়ে কাজের উদ্যোগ নিলেন বাংলার শিল্পীরা৷ একটি শর্টফিল্ম তৈরি শুরু হয়েছে যার নাম 'একদিন ঝড় থেমে যাবে'৷ মুখ্যমন্ত্রী লেখা গানের লাইন থেকেই নাম দেওয়া হয়েছে এই ছবির৷ শুরু হল সেই ছবিরই শ্যুটিং৷
advertisement

বেশ কয়েকটা ছবির পরিচালনা করে হাত পাকানো পরিচালক অরিন্দম শীল বলছেন যে এভাবে পরিচালনার অভিজ্ঞতা কোনও দিনই হয়নি৷ কারণ পুরোটাই শ্যুট করা হচ্ছে নিজের নিজের বাড়িতে এবং সেটাকে একসঙ্গে মিলিয়েই তৈরি হচ্ছে ছবি৷ অরিন্দম শীল জানিয়েছেন যে প্রথমে সব ফ্রেম ঠিক করে ভিডিও কনফারেন্সে সবাইকে বুঝিয়ে দিয়েছিলেন৷ ঠিক তেমনভাবে সব অভিনেতারা শ্যুট করে পাঠিয়িছেন ফোনের মাধ্যমেই৷ কিন্তু তারপরও কিছু অসুবিধা হলে ফের একবার শ্যুট করতে হচ্ছে৷ অরিন্দম জানাচ্ছেন 'আসলে ছবির শ্যুটিং-এর সময় তো একটা একটা দৃশ্য ধরে শ্যুট করি৷ এখানে সবই অন্যরকম৷ আমাদের সবার সিনিয়ার পরাণদা (পরাণ বন্দ্যোপাধ্যায়) উৎসাহী হয়ে সবার প্রথমেই নিজের শটটি পাঠিয়েছেন৷ এই আতঙ্কের মধ্যেও আমরা এক পরিবারের মতো রয়েছি, এটা তো সকলকে অনেটাই ভরসা জোগাচ্ছে৷ এই ছবিতে বুম্বাদাও থাকছেন৷ অনেকদিন ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠছিল না৷ তবে এবার এই ইচ্ছেপূরণ হল৷ বুঝলাম কেন ওঁকে ডিরেক্টরস অ্যাক্টর বলা হয়৷ সিনিয়ার বলে কোনও হাবভাব নেই, বরং উল্টে৷'

advertisement

পরিচালক বলছেন যে পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শেখায়৷ 'এই সময় দাঁড়িয়েও আমরা নতুন কিছু ভাবছি৷ এটাই তো অনেক বড় পাওনা৷ এর থেকে আশা করছি ১ কোটি টাকা পাওয়া যাবে, যা আমরা আমাদের টেকনিশিয়ানদের দেব৷' ক্যামেলিয়া গ্রুপের কর্ণধার ইতিমধ্যেই এই প্রজেক্টের জন্য দিয়েছেন ১০ লক্ষ টাকা৷

উল্লেখ্য ঘরবন্দির ঘোষণা হওয়ার পরপরই অরিন্দম শীলের নেতৃত্বে একটি ফান্ড চালু হয়েছিল৷ কাজ বন্ধ থাকাকালীন যাতে টেকনিশিয়ানদের হাতে টাকা তুলে দওয়া যায়৷ আপাতত সেই ফান্ডে ৫২ লক্ষ টাকা জড়ো হয়েছে এবং প্রত্যেক জুনিয়ার টেকনিশিয়ানকে ৪হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ এভাবেই ৬ হাজার টেকনিশিয়ানের হাতে টাকা তুলে দেবেন বলেই জানিয়েছেন পরিচালক৷ আপাতত তিনি ফিল্মের শ্যুটে ব্যস্ত৷ কলকাতার খালি রাস্তাঘাট লেন্সবন্দি করছেন নিজের ছবি জন্য এবং কলকাতা পুলিশের একটি তথ্যচিত্রের জন্যেও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

বাঙালির পয়লা বৈশাখ লকডাউনে কাটবে কিনা তা জানা যাচ্ছে না৷ তবে করোনা আতঙ্কের মধ্যেই বাঙালি নববর্ষে বিশেষ বার্তা দিতে ১ বৈশাখ একদিন ঝড় থেমে যাবে- মুক্তির ইচ্ছে রয়েছে তাঁর৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘরের বাইরে পা না রেখেও টলিউডের ছবি! মুক্তি পেতে পারে ১ বৈশাখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল