TRENDING:

আর মাত্র কিছু সময়, মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’

Last Updated:

আজ, শুক্রবার ওয়েবে মুক্তি পাচ্ছে অভিনেতার শেষ ছবি 'দিল বেচারা'। প্রাণবন্ত সুশান্তকে দেখার জন্য মুখিয়ে দর্শকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া, সকলের কাছে যেন ব্যক্তিগত ক্ষতি। মন খারাপ কিছুতেই ভাল হচ্ছে না। এরই মধ্যে আজ, শুক্রবার ওয়েবে মুক্তি পাচ্ছে অভিনেতার শেষ ছবি 'দিল বেচারা'। প্রাণবন্ত সুশান্তকে দেখার জন্য মুখিয়ে দর্শকরা।
advertisement

ছবি মুক্তি প্রতি শুক্রবারই হয়ে থাকে। আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেত। নতুন ট্রেন্ড ওয়েব। তবে ২৪ জুলাই শুধু ছবি মুক্তি নয়। ছবির আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকা, দর্শকের আবেগের মুক্তিও বটে। ওয়েবে রিলিজ করছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'। অভিনেতার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। সুশান্তের মৃত্যুর ৪০ দিন পরও এই ক্ষত খুব টাটকা। কেন অসময়ে চলে যেতে হল তাঁকে, সে প্রশ্নের উত্তর চায় গোটা দেশ।

advertisement

এই খারাপ লাগা কিছুটা হলেও লঘু করলেন সুশান্ত নিজেই। তাঁর শেষ ছবি 'দিল বেচারা'-র মাধ্যমে বিনোদন দিতে হাজির তিনি। সুশান্তের সেই নিষ্পাপ হাসি, সরল চাহনি, সাবলিল অভিনয়, দর্শকের চোখে জল আনবে ঠিকই। সঙ্গে ঠোঁটের কোণায় মৃদু হাসিও আনবে।

advertisement

মুকেশ ছাবড়ার প্রথম পরিচালিত ছবি 'দিল বেচারা'। এই ছবি দিয়েই নায়িকা হিসেবে ইনিংস শুরু করতে চলেছেন সঞ্জনা। তবে এই সময় এই ছবি মুক্তি পাওয়ানোর পিছনে বাণিজ্যিক কারণও রয়েছে। দর্শকের আবেগ কাজে লাগিয়ে প্রযোজক, পরিচালকের লক্ষ্মীলাভ খানিক বেশি হবে, তা অস্বীকার করার কোনও জায়গা নেই। শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ডিজনি হটস্টারে রিলিজ করছে ছবিটি ৷

advertisement

মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ, নেপটিজম, ক্যাম্প ফাইট, তাঁর ছবি দেখার জন্য দর্শকের আগ্রহ- অলক্ষে সবই দেখছেন সুশান্ত। মনে মনে ভাবছেন, এর অর্ধেক সহমর্মিতা কেউ দেখালে, হয়তো আমায় চলে যেতে হত না।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Arunima Dey

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আর মাত্র কিছু সময়, মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল