TRENDING:

Chhapaak Trailer: অ্যাসিডে আক্রান্ত দীপিকা, ট্রেলারেই বাজিমাত !

Last Updated:

বিয়ের পর ফের বড় পর্দায় কামব্যাক দীপিকা পাড়ুকোনের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফিরছেন দীপিকা ! হ্যাঁ, বিয়ের পর ফের বড় পর্দায় কামব্যাক দীপিকা পাড়ুকোনের ৷ আর কামব্যাকেই যে সমস্ত লাইমলাইট তিনি কেড়ে নেবেন, তার ইঙ্গিত পাওয়া গেল নতুন ছবি ‘ছপক’-এর ট্রেলারেই ৷ দু’মিনিটের একটু বেশি মাপের ট্রেলারেই দীপিকা বুঝিয়ে দিলেন তিনি কত বড় অভিনেতা ৷ অ্যাসিড আক্রান্ত মিতালির চরিত্রে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন ৷
advertisement

বিয়ের পর রণবীর সিনেপর্দায় এসেছিলেন গলিবয় হয় ৷ আর দীপিকা এবার শুধুই অভিনয় নয়, বরং কোমর বেঁধে নেমে পড়ছেন প্রযোজক হিসেবেও ৷

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়েই তৈরি হয়েছে মেঘনা গুলজারের এই ছবি ৷ লক্ষ্মী আগরওয়ালের চরিত্রেই এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ শুধুই অভিনয় নয়, মেঘনার এই ছবির প্রযোজকও দীপিকা ৷

advertisement

গতকালই ট্রেলার মুক্তির খবর দিয়েছিলেন দীপিকা নিজেই ৷ এর আগেও এই ছবির নানা শ্যুটিং স্টিল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছিলেন দীপিকা ৷

ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন বিক্রান্ত মাসে ৷ ‘ছপক’ মুক্তি পাবে পরের বছর ১০ জানুয়ারিতে৷ ইতিমধ্যেই এই ছবির ট্রেলার নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷

দেখুন ‘ছপক’-এর ট্রেলার--

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chhapaak Trailer: অ্যাসিডে আক্রান্ত দীপিকা, ট্রেলারেই বাজিমাত !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল