TRENDING:

প্রথম দিনেই ২৫ কোটির দিকে আমিরের ‘দঙ্গল’ !

Last Updated:

নোট বাতিলের প্রভাব যে আমিরের ‘দঙ্গল’ ছবির বক্স অফিসে পড়বে না তা মোটামুটি স্পষ্ট ছবি মুক্তির প্রথম দিনেই ! ‘দঙ্গল’ ছবির ব্যবসা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নোট বাতিলের প্রভাব যে আমিরের ‘দঙ্গল’ ছবির বক্স অফিসে পড়বে না তা মোটামুটি স্পষ্ট ছবি মুক্তির প্রথম দিনেই ! ‘দঙ্গল’ ছবির ব্যবসা নিয়ে প্রাথমিক রিপোর্টে সামনে এল প্রথম দিনের প্রথম শোতে গোটা দেশে মোটামুটি ৬০-৭০ শতাংশ একেবারে ভর্তি ৷ শুক্র, শনি ও রবিবার মিলিয়ে প্রায় ৮০ শতাংশ এখনই বুকিং শেষ ৷ আমিরের ‘দঙ্গল’ ছবি মুক্তি পেয়েছ দেশের মোট ৪৩০০ স্ক্রিনে৷
advertisement

সলমন খানের ‘সুলতান’-এর বক্স অফিস রিপোর্টকে মেপে দেখলে, সুলতান যেখানে প্রথম দিনে ৩০ শতাংশ বুকিংয়ে আটকে ছিল ৷ সেখানে মেট্রো সিটি ও অন্যান্য শহর মিলিয়ে দঙ্গল ইতিমধ্যেই ৮০ শতাংশ আসন কেড়ে নিয়েছে নিজের থলিতে ৷

ফিল্ম সমালোচকরা মনে করছেন, এমনিতেই শুরু হচ্ছে ক্রিস্টমাসের ছুটি ৷ তাই এই উৎসবের মরসুমে দঙ্গল আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

কুস্তিগীর মহাবীর সিং ফোগতের বায়োপিক আমিরের দঙ্গল ৷ এই ছবিতে অভিনয়ের জন্য নিজের শরীরকে নিয়ে নানা এক্সপেরিমেন্ট করেছেন আমির ৷ এমনকী, ছবির প্রোমোশনের জন্য আলাদা করে গানও গেয়েছেন আমির ৷ ইতিমধ্যেই ছবি নিয়ে ভালো সমালোচনা পেয়েছে আমিরের ‘দঙ্গল’ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রথম দিনেই ২৫ কোটির দিকে আমিরের ‘দঙ্গল’ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল