TRENDING:

চরিত্র ভাল হলে বলিউডের একচোখোমিতেও আপত্তি নেই বিদ্যা বালনের! স্মৃতিচারণায় ‘শেরনি’

Last Updated:

তিনি বলিউডের “নায়ক” বিদ্যা বালন (Vidya Balan)। তবু লিঙ্গ বৈষম্যের ছায়া থেকে নিস্তার পাননি তিনিও । তাঁর সাম্প্রতিক ছবি শেরনিতেও (Sherni) একই সমস্যা তুলে ধরা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তাঁর চেহারা নিয়ে বা উল্টোপাল্টা পোশাক নির্বাচন নিয়ে নানা লোকে নানা কথা বলে। তবে পর্দায় যখন সবাই তাঁর অভিনয় দেখেন তখন অতি বড় শত্রুও মুখ খোলার সুযোগ পায়না। কারণ তিনি বলিউডের “নায়ক” বিদ্যা বালন (Vidya Balan)। তাবড় নায়কদের বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ছবি বিদ্যা একাই নিজের কাঁধে করে সফলভাবে টেনে নিয়ে গিয়েছেন। তাঁর নিখুঁত অভিনয় দেখে স্পষ্ট বোঝা যায় যে মনের মতো চরিত্র পেলে জান লড়িয়ে দিতে রাজি থাকেন তিনি।
advertisement

লিঙ্গ বৈষম্য আমাদের দেশের একটি প্রাচীন ও বড় সমস্যা। তার ছায়া থেকে বাদ পড়েনি বলিউডও। আজও এই ইন্ডাস্ট্রিতে নায়িকার পারিশ্রমিক অনেকটাই কম। আজও ভাল চরিত্রের সিংহভাগ নায়কদের কথা ভেবে লেখা হয়। বিদ্যা যে এ গুলো জানেন না তা নয়। তাঁর সাম্প্রতিক ছবি শেরনিতেও (Sherni) একই সমস্যা তুলে ধরা হয়েছে। যেখানে ফরেস্ট অফিসার বিদ্যাকে ঘরে বাইরে দুই জায়গাতেই লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হতে হয়। তবে লিঙ্গ বৈষম্য মানেই যে শুধু পুরুষদের থেকে পিছিয়ে পড়া তা নয়। অন্তত বিদ্যা সেটা মনে করেন না। তিনি মনে করেন যে সমাজের সব স্তরে লিঙ্গ বৈষম্য আছে। আর মাঝে মাঝে শুধু মহিলাদের মধ্যেও সেটা করা হয়ে থাকে। বিদ্যা বলেন যে লিঙ্গ বৈষম্য পিতৃতান্ত্রিক সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। তাই এর থেকে পুরোপুরি বেরিয়ে আসা কোনও ভাবেই সম্ভব নয়। অনেকে সময় মহিলারাই মহিলাদের সঙ্গে বৈষম্য করেন। এর থেকেই প্রমাণিত হয় যে এই ধারণা আমাদের মনের মধ্যে আমূল প্রোথিত হয়েছে।

advertisement

বিদ্যাকেও এর মুখোমুখি হতে হয়েছে অনেকবার। তিনি মাঝেমধ্যে এর জন্য বিরক্তও হয়েছেন। তবে এটাও মেনে নিয়েছেন যে আগের চেয়ে লিঙ্গ বৈষম্য এখন অনেকটাই কম আমাদের দেশে। বিদ্যা বুঝতে পারেন যে শিক্ষাগত দুর্বলতা বা শিক্ষার অভাবের জন্য অনেকে বুঝতেই পারেন না যে তাঁরা ভুল করছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বিদ্যার মনে পড়ে যায় যে তিনি যখন বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন সেই গোড়ার দিকের কথা। তাঁকে বলা হত নায়কের ডেট অনুযায়ী নিজের ডেট মানিয়ে নিতে। তবে তাঁর চরিত্র যদি নায়কের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ হয়ে হয় এতে কোনও আপত্তি ছিল না তাঁর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
চরিত্র ভাল হলে বলিউডের একচোখোমিতেও আপত্তি নেই বিদ্যা বালনের! স্মৃতিচারণায় ‘শেরনি’
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল