TRENDING:

অদ্ভুত সমাপতন! মাত্র ১ মাসের মধ্যেই সুশান্তের ঘনিষ্ঠ ৩ বন্ধুও আত্মহত্যা করেছেন!

Last Updated:

গত এক মাসের মধ্যেই সুশান্তের তিন ঘনিষ্ঠ বন্ধুর আত্মহত্যা, শুধুই কী কাকতালীয়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কী হয়েছিল ছেলেটার? কেন চোখ ভরা স্বপ্ন আর অপূর্ণ অনেক সাধ নিয়ে এ ভাবে চলে গেল? এই প্রশ্নই যেন থামছে না দেশবাসীর । আর সেখানেই বারবার উঠে আসছে একাধিক কারণ । মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত । এই তত্ত্ব এখন সকলের জানা । কিন্তু সেই গভীর অবসাদের পিছনে কারণ কী? তবে কি বলিউডের হৃদয়হীনতা, স্বজনপোষণের বাড়বাড়ন্ত, এলিট ক্লাসের উন্নাসিকতা এসবই কী ধীরে ধীরে সুশান্ত সিং রাজপুতকে ঠেলে দিল মৃত্যুর দিকে ? কাঠগোড়ায় এখন বলিউডের এই নেপোটিজম-ই ৷
advertisement

তবে কারও কারও মৃত্যুতে হয়তো এমন অদ্ভুত সমাপতনই লেখা থাকে ৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে আগের মৃত্যুগুলির হয়তো কোনও সম্পর্ক নেই ৷ কোনও সংযোগ থাকলেও তা তদন্ত স্বাপেক্ষ ৷ এ বিষয়ে এখনও কোনও উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি ৷ তবে গত এক মাসের মধ্যেই সুশান্তের তিন ঘনিষ্ঠ বন্ধুর আত্মহত্যা, শুধুই কী কাকতালীয়?

advertisement

সুশান্তের বন্ধু মনমীত গ্রেওয়াল, ১৫ মে আত্মহত্যা করেন, নিজের বাড়িতেই ৷ এরপর প্রেক্ষা মেহতাও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ২৬ মে, মধ্যপ্রদেশে ৷ সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান ১৪ তলার উপর থেকে ঝাঁপ দেন সুশান্তের মৃত্যুর ঠিক পাঁচ দিন আগে, ৯ জুন ৷ এরপর ১৪ জুন সকালে নিজেকে শেষ করে দেন সুশান্ত সিং রাজপুত ৷

advertisement

যদিও যতদূর জানা গিয়েছে, প্রত্যেকেরই আত্মহত্যার কারণ পৃথক ছিল ৷ মনমীত দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছিলেন না ৷ লকডাউন যেন তাঁর মনোবল একেবারে ভেঙে দেয় ৷ দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি ৷ এমনকি বাড়ি ভাড়া দেওয়ার টাকাও ছিল না তাঁর কাছে ৷

advertisement

কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন টেলি অভিনেত্রী প্রেক্ষা মেহতাও ৷ একাকীত্বতা গ্রাস করেছিল তাঁকেও ৷

লকডাউনে কর্মক্ষেত্রে নানারকম সমস্যায় ভুগছিলেন দিশা ৷ যে কারণে অবসাদ গ্রাস করেছিল তাঁকেও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অবসাদের শিকার হলেন সুশান্তও ৷ ১৪ জুন, নিজের বান্দ্রার ফ্ল্যাটের বেডরুমে গলায় দড়ি দেন অভিনেতা ৷ পরপর নিজের ঘনিষ্ঠ বন্ধুদের মৃত্যুই কি তাঁকে অন্য পৃথিবীর দিকে আরও কয়েকটা ধাপ এগিয়ে দিল? প্রশ্নটা থেকেই যাচ্ছে....

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অদ্ভুত সমাপতন! মাত্র ১ মাসের মধ্যেই সুশান্তের ঘনিষ্ঠ ৩ বন্ধুও আত্মহত্যা করেছেন!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল