TRENDING:

‘বলিউডের পরবর্তী বাদশাহ হব আমি, মন্নত বানাব!’ এটাই বলতেন সুশান্ত, স্মৃতিচারণা ঘনিষ্ঠ বন্ধুর

Last Updated:

সবক্ষেত্রেই কিং খানের পায়ের ছাপ অনুসরণ করতেন সুশান্ত । চেয়েছিলেন, তিনিও একদিন নিজের ‘মন্নত’ তৈরি করবেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: SRK-র মতো তিনি ছিলেন SSR, নিজেকে এমন নিক নামে ডাকতেই পছন্দ করতেন সুশান্ত । শাহরুখ খানের জন্য পাগল ছিলেন । এসআরকে-র প্রতিটি ডায়লগ, প্রত্যেকটা মুভমেন্ট ছিল তাঁর নখদর্পণে । প্রচণ্ড ভালও বাসতেন কিং খানকে ।
advertisement

বন্ধুর স্মৃতিচারণা করলেন সুশান্তের পুরনো সহকর্মী, ‘পবিত্র রিস্তা’র কো-স্টার মৃণালিনী ত্যাগী । তিনি জানালেন, সুশান্তের স্বপ্ন ছিল আকাশের মতো বড় । তিনি স্বপ্ন দেখতেন, একদিন তিনিই বলিউডের বাদশাহ হবেন । শাহরুখ যেমন ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে শক্ত জমি তৈরি করেছেন বলিউডের মাটিতে, তেমন তিনিও আউটসাইডার হয়েও দেখিয়ে দেবেন যে এটা সম্ভব । তাই সবক্ষেত্রেই কিং খানের পায়ের ছাপ অনুসরণ করতেন সুশান্ত । চেয়েছিলেন, তিনিও একদিন নিজের ‘মন্নত’ তৈরি করবেন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

কিন্তু মাটি কামড়ে ধরতে পারলেন না সুশান্ত । অনেক অপূর্ণ স্বপ্ন, শখ, ইচ্ছা, আকাঙ্খা...পড়ে থাকল এই রক্ত মাংসের পৃথিবীতে । পড়ে রইল তাঁর প্রিয় টেলিস্কোপ, তাঁর বান্দ্রার সাজানো ফ্ল্যাট, প্রিয় পোষ্য, প্রিয়জনরা । শুধু তিনিই বিলীন হয়ে গেলেন তাঁর প্রিয় মহাকাশের সঙ্গে ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বলিউডের পরবর্তী বাদশাহ হব আমি, মন্নত বানাব!’ এটাই বলতেন সুশান্ত, স্মৃতিচারণা ঘনিষ্ঠ বন্ধুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল