TRENDING:

এখনও বিষন্ন ফাজ! দরজা খুললেই মনিবকে দেখার আশায় ছুটে যাচ্ছে সুশান্তের প্রিয় পোষ্য

Last Updated:

ফাজের মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে দেখে, ফাজকে নিয়ে আসা হয়েছে সুশান্তের পটনার বাড়িতে। কিন্তু সেখানে এসেও মনিবের জন্য পথ চেয়ে রয়েছে সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পশুরা বোধহয় অনেক বেশি সংবাদশীল। বিশেষ করে কুকুর । তাদের মতো প্রভুভক্ত প্রাণী খুব কম আছে । আর সুশান্তও তাঁর প্রিয় পোষ্যকে একেবারে সন্তানের মতোই ভালবাসতেন ।
advertisement

সুশান্ত সিং রাজপুতের পোষা কুকুর একটি কালো ল্যাব্রাডর । তার নাম ফাজ । সুশান্তের অস্মাভাবিক মৃত্যুর পর থেকেই একেবারে মনমরা হয়ে গিয়েছিল ফাজ । খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিল । মাঝে একবার ভুয়ো খবর রটে ফাজ নাকি মারা গিয়েছে । তবে ফাজ মারা না গেলেও তার মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে দেখে, ফাজকে নিয়ে আসা হয়েছে সুশান্তের পটনার বাড়িতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

সেখানে সুশান্তের বাবা কেকে সিংয়ের সঙ্গেই দিন কাটছে তার । আসলে সুশান্তকে হারিয়ে দু’জনেই খুব অসহায় হয়ে পড়েছে । ফলে একে অপরকে নির্ভর করে দিন কাটছে তাদের। তবে এখনও সুশান্তকে ভুলতে পারেনি ফাজ । সম্প্রতি সুশান্তের ভাগ্নি মল্লিকা ফাজের একটি ভিডিও শেয়ার করেছে । সেখানে দেখা যাচ্ছে, দরজার দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফাজ । এখনও সে ভাবে সুশান্ত ঠিক ফিরে আসবে ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এখনও বিষন্ন ফাজ! দরজা খুললেই মনিবকে দেখার আশায় ছুটে যাচ্ছে সুশান্তের প্রিয় পোষ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল