TRENDING:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ! বান্দ্রা থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বান্ধবী রিয়া চক্রবর্তী

Last Updated:

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী বান্দ্রা থানায় উপস্থিত হয়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিশ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কেটে গিয়েছে তিনটে গোটা দিন । তাও যেন কেউ মন থেকে মেনে নিতে পারছে না সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা । আর তাঁর মৃত্যুর পর থেকে একাধিক বিষয় উঠে আসছে । বলিউডে প্রবল স্বজনপোষণ থেকে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্বে ফাটল । জানা গিয়েছে , গভীর মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত । চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতেন । তাতে নাকি অনেকটা সুস্থ হতে শুরু করেছিলেন । কিন্তু তার পরেও কী এমন ঘটল !
advertisement

এ বছরের শেষের দিকেই নাকি বিয়ে করার কথা ছিল । সুশান্তের তুতো ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন , বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতিও । সব ঠিক থাকলে সামনের অক্টোবরেই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতেন অভিনেতা । যদিও পাত্রী কে সে সম্পর্কে কিছু জানাননি তিনি ।

সূত্রের খবর , বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গেই গাঁটছড়া বাঁধতেন সুশান্ত । যদিও রিয়া বা সুশান্ত নিজেদেরকে ভাল বন্ধু বলেই বার বার জানিয়ে এসেছেন । কিন্তু কী এমন ঘটেছিল তাঁদের মধ্যে , যার ফলে দীর্ঘদিনের 'বিশেষ বন্ধুত্ব' ভাঙতে বসেছিল ! জানা গিয়েছে , লকডাউনের প্রথমদিকে রিয়া-সুশান্ত একসঙ্গে থাকলে কেন তিনি পরের দিকে সুশান্তে ছেড়ে ফিরে যান ? এমনকি ফোন ধরাও নাকি বন্ধ করে দিয়েছিলেন রিয়া ! কিন্তু কী এমন ঘটেছিল দু'জনের মধ্যে যাতে সম্পর্ক এই জায়গায় পৌঁছে যায় ? সেই উত্তরই এখন খুঁজছে পুলিশ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

১৪ জুন সুশান্তের মৃত্যুর পর থেকেই উঠে আসছিল , মৃত্যু রহস্য উন্মোচনে জিজ্ঞাসাবাদ করা হতে সুশান্তের কাছের বন্ধু মহেশ-সহ রাজপুত পরিবারের সদস্যদের । পাশাপাশি হাই প্রোফাইল এই মামলার জট কাটাতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে  সুশান্তের বিশেষ বন্ধু রিয়া চক্রবর্তীকেও । মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ইতিমধ্যেই মহেশের বয়ান রেকর্ড করা হয়েছে । এরপর বৃহস্পতিবার রিয়াকে বান্দ্রা পুলিশ স্টেশনের সামনে দেখা যায় । সংবাদ সংস্থা এএনআই  সূত্রে জানা গিয়েছে, সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী বান্দ্রা থানায় উপস্থিত হয়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে মুম্বই পুলিশ ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ! বান্দ্রা থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বান্ধবী রিয়া চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল