TRENDING:

মোহালিতে গুলি করে হত্যার চেষ্টা পঞ্জাবি গায়ককে

Last Updated:

ঞ্জাবি গায়ক পরমিশ ভার্মাকে হত্যার চেষ্টা ৷ শুক্রবার গভীর রাতে মোহালিতে তাঁকে হত্যার চেষ্টা করে এক দুষ্কৃতী ৷ মোহালিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোহালি: পঞ্জাবি গায়ক পরমিশ ভার্মাকে হত্যার চেষ্টা ৷ শুক্রবার গভীর রাতে মোহালিতে তাঁকে হত্যার চেষ্টা করে এক দুষ্কৃতী ৷ মোহালিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ৷ চিকিৎসকেরা জানাচ্ছেন, তাঁর অবস্থা স্থিতিশীল ৷
advertisement

পুলিশ সূত্রে খবর, পরমিশ এবং তাঁর এক বন্ধু শুক্রবার রাতে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময়ই তাদের উপর হামলা চালায় ওই দুষ্কৃতী ৷ তাদের দু’জনেরই হাসপাতালে চিকিৎসা চলছে ৷ পরমিশের হাঁটুতে গুরুতর চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷

পুলিশ সূত্রে খবর, দিলপ্রীত সিং দাহান নামে এক ব্যক্তি এই ঘটনার দায় স্বীকার করেছে একটি ফেসবুক পোস্ট মারফত ৷ কিন্তু এর পিছনে আসল কারণটা ঠিক কী ? সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ সে স্পষ্ট জানিয়েছে, ‘আমি দিলপ্রীত, আমিই গুলি করে খুন করেছি ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

প্রসঙ্গত, পরমিশ ভার্মার বিখ্যাত ‘গাল নি কাদনি’ গানটি ইউটিউবে রীতিমত ভাইরাল ৷ ওই গানটির দর্শকসংখ্যা ছুঁয়েছে ১১৮ মিলিয়ন ৷ সম্প্রতি ‘সাদা’ বলেও একটি গান মুক্তি পেয়ছে তাঁর ৷ সেই গানটিও কিছুদিনের মধ্যেই ২৭ মিলিয়ন দর্শকসংখ্যা ছুঁয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
মোহালিতে গুলি করে হত্যার চেষ্টা পঞ্জাবি গায়ককে