TRENDING:

Kareena Kapoor Khan: ৪ মাস আগে মা হয়েছেন, যোগ দিবসে বিকিনিতে ছবি পোস্ট করলেন করিনা!

Last Updated:

এখনও ঝরেনি বেবি ফ্যাট । করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) নিজের হট অবতারের ছবি পোস্ট করলেন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2021) উপলক্ষে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আজকাল Instagram-এ ভীষণ অ্যাক্টিভ বেবো ওরফে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। সদ্যই মা হয়েছেন করিনা । ৪০ বছর বয়সে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি । তবে সদ্যোজাত সন্তানকে এখনও প্রকাশ্যে আনেনি পতৌদি পরিবার । এমনকি তার নামও জানা যায়নি । তবে দু-একবার খুদের মুখ ঢেকে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন করিনা ।
advertisement

এখন তিনি অবশ্য বাড়িতে সারাদিন ব্যস্ত ছোট্ট অতিথিকে নিয়ে । পাশাপাশি চুটিয়ে পরিবারের সকলের সঙ্গে কোয়ালিটি টাইমও কাটাচ্ছেন বেগমজান । আর চলছে দ্রুত শেপে ফেরার চেষ্টা । কারণ লকডাউন এখন অনেকটাই আলগা হয়েছে । সিনেমা-ওয়েব সিরিজের শ্যুটিংশুরু করারওঅনুমতি মিলেছে কোভিড বিধি মেনে । তাই দ্রুত ক্যামেরার সামনে ফিরতে হলে বেবি ফ্যাট ঝরিয়ে ফেলতে হবে বেবোকে । সেই চেষ্টাতেই এখন রত নায়িকা ।

advertisement

কিছুদিন আগেই একটি মিরর সেলফি পোস্ট করেছিলেন করিনা । সেখানে আবছা হলেও দেখা গিয়েছিল ইতিমধ্যেই অনেকটা মেদ ঝরিয়ে ফেলেছেন দুই সন্তানের জননী । আর এ বার তিনি নিজের হট অবতারের ছবি পোস্ট করলেন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2021) উপলক্ষে । আজ যোগ দিবসে, ফিটনেস ফ্রিক বলিউড সুন্দরী নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেন । সেখানে দেখা যায়, সমুদ্রের তীরে লাল-সাদা বিকিনিতে করিনা যোগব্যায়াম করছেন । ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ফ্রি ইওর মাউন্ড’ । অর্থাৎ ‘নিজের মন’কে উন্মুক্ত করুন’ । যদিও ছবিটি পুরনো ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

২০২০ সালে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে শেষ দেখা গিয়েছিল করিনা কাপুরকে । প্রয়াত অভিনেতা ইরফানের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি । এরপর আমীর খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে করিনা । এই ছবির কাজ শেষ হলেও লকডাউনের জন্য মুক্তি পায়নি । ১৯৯৪ সালের ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক এটি ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena Kapoor Khan: ৪ মাস আগে মা হয়েছেন, যোগ দিবসে বিকিনিতে ছবি পোস্ট করলেন করিনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল