TRENDING:

HBD Twinkel Khanna: বউ পঞ্চাশ হল বলে! এক খাটিয়ায় ছবি শেয়ার করলেন অক্ষয় কুমার

Last Updated:

বলিউড গসিপের (Bollywood Gossip) দুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে অক্ষয়ের (Akshay Kumar) এই টুইঙ্কলকে (Twinkle Khanna) নিয়ে করা জন্মদিনের পোস্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের  খিলাড়ি অর্থাৎ অক্ষয় কুমারের (Akshay Kumar) বউয়ের জন্মদিন অর্থাৎ টুইঙ্কল খান্নার (Twinkle Khanna)  জন্মদিন (Happy Birthday Twinkle Khanna)৷ বলিউডে পা রাখা টুইঙ্কল বরসাত দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন৷ আজ তাঁর ৪৮৷ অর্থাৎ ৫০-র জাস্ট এপাশে দাঁড়িয়ে তিনি৷ কিন্তু ৪৮ তম জন্মদিনে তাঁকে দেখে কে বলবেতথাকথিত ‘প্রৌঢ়ত্বে’’-র দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি৷ স্ত্রী-র  জন্মদিন (Happy Birthday Twinkle Khanna)  পাশাপাশি বছর শেষের আনন্দ৷ মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন অক্ষয়-টুইঙ্কলরা৷ মলদ্বীপেও সেলিব্রেট হচ্ছে টুইঙ্কলের জন্মদিন৷ অক্ষয়ও নিজের সুন্দরী স্ত্রীকে জন্মদিনে আদিখেত্যা ভরা পোস্ট করলেন৷
akshay kumar share special post on twinkle khanna 48th birthday- Photo Courtesy- Akshay Kumar/Instagram
akshay kumar share special post on twinkle khanna 48th birthday- Photo Courtesy- Akshay Kumar/Instagram
advertisement

নিজের স্ত্রী টুইঙ্কল খান্নাকে টিনা বলে ডাকেন অক্ষয় কুমার৷ জন্মদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই নামেই ডেকেছেন৷ বলিউড গসিপের (Bollywood Gossip) দুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে অক্ষয়ের (Akshay Kumar) এই টুইঙ্কলকে (Twinkle Khanna)  নিয়ে করা জন্মদিনের পোস্ট৷ এক খাটিয়ায় স্বামী -স্ত্রী শুয়ে রয়েছেন৷ ট্যাগলাইনে অক্ষয় কুমার লিখেছেন   ‘‘With you by my side, even the blues are easy to take in my stride… Happy birthday Tina’’- অর্থাৎ আমার দিকে, তোমার সঙ্গে দুঃখও সহজ, শুভ জন্মদিন টিনা৷

advertisement

অক্ষয়-টুইঙ্কেলের রোমান্টিক ছবি দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ দেখে নিন রোমান্টিকতা মাখা মিঞা-বিবি-র ছবি৷ এদিকে এই ছবিতে বলিউড গসিপও (Bollywood Gossip) জমে উঠেছে৷

টুইঙ্কল খান্না-র ৪৮ তম জন্মদিন বিশেষ

আরও পড়ুন - Weight Loss Tips: হুড়মুড়িয়ে কমবে ওজন, সূর্য নমস্কারের গুণ জানলে অবাক হবেন

advertisement

অক্ষয় কুমার (Akshay Kumar) সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ, তিনি সেই প্ল্যাটফর্ম থেকে নিয়মিত ফ্যানদের সঙ্গে যোগাযোগও রাখেন৷ এর মধ্যেও তিনি নিজের মলদ্বীপের ছবি পোস্ট করেছেন৷ সেখানে সুপারফিট সাইক্লিং করছেন তিনি৷ দেখে নিন সেই ভিডিও৷

এদিকে টুইঙ্কল খান্নাও চুটিয়ে ছুটি এনজয় করছেনসেখানে শিফনের খোলামেলা পোশাকে দারুণ লাস্যময়ী দেখাচ্ছে অক্ষয়ের ঘরণীকে৷

এদিকে অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্নার জন্মদিনের দিন তাঁর নিজের বাবা রাজেশ খান্নারও জন্মদিন৷ তাই টুইঙ্কল খান্না নিজের বাবার সঙ্গে নিজের সুন্দর এক ছবি পোস্ট করেছেন৷

আরও পড়ুন - Job Vacancy: SBI তে চাকরির সুযোগ, কী ভাবে আবেদন করবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

সব মিলিয়ে ৪৮ -র টুইঙ্কল খান্নার জন্মদিন একেবারে সুপারহিট৷ অক্ষয়ের সঙ্গে রোমান্টিক ছবিতে এখনও একদম শুরুর রোমান্সের ঝলকই পাচ্ছেন ফ্যানরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
HBD Twinkel Khanna: বউ পঞ্চাশ হল বলে! এক খাটিয়ায় ছবি শেয়ার করলেন অক্ষয় কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল