গত বুধবার ২৮ জানুয়ারি অনুষ্ঠান চলছিল বিরাটিতে৷ সেই সময় ঘটে এই ঘটনা৷ খুব স্বাভাবিক অর্ক এবং তাঁর টিম সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেন৷ তবে সেই প্রতিবাদ ছিল একটু অন্যরকম৷ গায়ক প্রথমে জিজ্ঞাসা করতে থাকেন যে কেন এমন করা হল, তারপর তিনি নিজে গানের মতো করে ক্ষমা চাইতে বলেন নির্দিষ্ট ব্যক্তিকে৷ উপস্থিত দর্শকরাও তাঁকে সমর্থন করেন৷ এরপরই আয়োজকরা অর্কদীপ ও তাঁর টিম ফোক ডায়রিজ-কে সহযোগিতা করেন৷ তাঁরা স্টেজে এসে ক্ষমা চেয়ে নেন এবং নির্দিষ্ট ব্যক্তিতে সনাক্ত করে নিয়ে আসেন ক্ষমা চাইবার জন্য৷
advertisement
তবে অর্কদীপের কথায়, “আমি ওকে ক্ষমা করে দিয়েছি৷ এবং দর্শক-আয়োজকদের বলেছি ওকে যেন আর মারধর করা না হয়৷ হয়ত কোনও কারণে ছেলেটি ভুল করে ফেলেছিল৷ তবে ও এসে আমাদের পায়ে পড়ে ক্ষমা চায়৷ আমরা ক্ষমা করে দিয়েছি৷ তবে চাইব এমন ঘটনা যেন আর না ঘটে৷”
শুধু অর্কদীপ মিশ্র নন, এর আগে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে স্টেজে উঠে অনুষ্ঠান করার সময় হেনস্থা করা হয়৷ রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানে অংশ নিতে এসে এই হেনস্তার অভিযোগ তোলেন অভিনেত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার অভিযোগে তিন দিন পর তনয় শাস্ত্রীকে বাড়ি থেকে আটক করে বনগাঁ থানার পুলিশ।
উল্লেখ্য লগ্নজিতা-স্নিগ্ধজিতের সঙ্গে এমন অভব্য আচরণ করা হয়েছিল৷ যার প্রতিবাদ করেছেন শিল্পীরা৷ এধরণের ঘটনা একেবারেই অনভিপ্রেত৷
