TRENDING:

Arindam Sil Korpur: অভিনয়ে তৃণমূলের কুণাল ঘোষ, অরিন্দম শীলের কর্পূর ছবির রহস্যে ঘেরা টিজার, ছবি মুক্তি ১৯ মার্চ

Last Updated:

ছবির পোস্টার লঞ্চ হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এসেছে ছবির টিজার। তারকাবহুল এই ছবিতে যিনি নজর কেড়েছেন তিনি হলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চেনা গতের বাইরে ছবি বানানোর জন্য পরিচিত ফ্রেন্ডস কমিউনিকেশন। ২০২৬ এ তাঁদের প্রথম নিবেদন ‘কর্পূর’। অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ ছবি ঘোষণার পর থেকেই মানুষের মনে আগ্রহ তৈরি করেছিল। নয়ের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক এর আকস্মিক অন্তর্ধান নিয়ে সাহিত্যিক দীপান্বিতা রায়ের লেখা অন্তর্ধানের নেপথ্যে অবলম্বনে তৈরি ‘কর্পূর’।
অরিন্দম শীলের কর্পূর মুক্তি পাবে ১৯ মার্চ
অরিন্দম শীলের কর্পূর মুক্তি পাবে ১৯ মার্চ
advertisement

ছবির পোস্টার লঞ্চ হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এসেছে ছবির টিজার। তারকাবহুল এই ছবিতে যিনি নজর কেড়েছেন তিনি হলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লহমা ভট্টাচাৰ্য , অর্পণ ঘোষাল, রুমকি চট্টোপাধ্যায়, এবং আরও অনেকে।

advertisement

আরও পড়ুনArijit Singh: “গুরুদেব! এটাই তো চেয়েছিলাম আমরা”… অরিজিতের নতুন যাত্রায় এভাবেই কমেন্ট করল ভক্তরা!  

ছবির স্ক্রিপ্ট পড়ার ছবি নিজেই পোস্ট করেন কুণাল ঘোষ৷ সেখানে দেখা গিয়েছিল যে পরিচালক অরিন্দম শীল সকলকে একসঙ্গে বসিয়ে চিত্রনাট্য পড়ে শোনাচ্ছেন৷ স্বাভাবিকভাবে সাংবাদিক এবং পরবর্তীতে রাজনীতিবিদ কুণাল ঘোষের অভিনয় জগতে পা দেওয়া নিয়ে আগ্রহ রয়েছে অনেকের৷ নয়ের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্য আজও মীমাংসিত হয়নি।

advertisement

সেই ঘটনা ঘিরে নির্মিত এই ছবি অজানা অনেক প্রশ্নের উত্তর দেবে। পলিটিকাল থ্রিলারধর্মী ছবির পোস্টার মুক্তি পেয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক। বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে এই ছবিতে দেখা যাবে কুণাল ঘোষ-কে। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া আঁশই এখন রোজগারের দিশা! তৈরি হচ্ছে অপূর্ব সব জিনিস, হাজার হাজার টাকা আয়
আরও দেখুন

কর্পূর প্রসঙ্গে ফ্রেন্ডস কমিউনিকেশন-এর তরফে প্রযোজক ফিরদাউয়াউল হাসান জানিয়েছেন, ‘কর্পূর’ শুধুমাত্র একটু থ্রিলার ছবি না, ১৯৯৭ সালে রাজ্যে ঘটে যাওয়া শিক্ষা ব্যবস্থার একটি অধ্যায় কে ধরা হয়েছে এই ছবিতে। অরিন্দম শীলের পরিচালনায় এবং একঝাঁক ব্যতিক্রমী অভিনেতা অভিনেত্রী নিয়ে তৈরি এই সিনেমাআশা করবো দর্শকের পছন্দ হবে ।” ফ্রেন্ডস কমিউনিকেশন এবং কাহাক স্টুডিওজ প্রযোজিত ‘কর্পূর’ বড়পর্দায় মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arindam Sil Korpur: অভিনয়ে তৃণমূলের কুণাল ঘোষ, অরিন্দম শীলের কর্পূর ছবির রহস্যে ঘেরা টিজার, ছবি মুক্তি ১৯ মার্চ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল