TRENDING:

এখনও বেঁচে মনুষ্যত্ব! রীতেশের পর কেরলের মহিলার মহানুভবতায় মুগ্ধ অনুষ্কাও

Last Updated:

ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করে অনুষ্কা লিখলেন, ‘আশপাশে ক্যামেরা না থাকলেও জনসেবা করা যায় ৷ মনুষ্যত্বের উপর ফের বিশ্বাস ফিরিয়ে দিলেন উনি৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কেরলের বাসিন্দা এক মহিলার ছোট্ট একটি প্রচেষ্টায় মুগ্ধ নেট দুনিয়া ৷ মুহূর্তে লাখো লাখো শেয়ারে ভাইরাল সে ভিডিও ৷ বলিউড অভিনেতা রীতেশ দেশমুখের পর সেই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী অনুষ্কা শর্মাও ৷
advertisement

এমন মানুষকে দেখেই তো ফের বিশ্বাস করতে ইচ্ছে করে এখনও অনেক ভাল বেঁচে আছে এই পৃথিবীতে ৷ হিংসা, হানাহানির অন্ধকারের পিছনে রয়েছে একটা আলোয় ভরা দুনিয়া ৷ যেখানে কোনও স্বার্থ ছাড়াই অচেনা মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন অন্য এক অজানা মানুষ ৷ সেই বাড়িয়ে দেওয়া হাত ধরেই ছড়িয়ে পড়ে অনুপ্রেরণা ৷ সম্প্রতি কেরলের এক মহিলার নিঃস্বার্থ সাহায্যের প্রচেষ্টা অনুপ্রেরণা জুগিয়েছে অনেক মানুষকে ৷ তাঁর মহানুভবতায় মুগ্ধ সাধারণ নেটিজেন থেকে সেলেবরা ৷

advertisement

কেরলের বাসিন্দা এক মহিলার ছোট্ট একটি প্রচেষ্টায় মুগ্ধ নেট দুনিয়া ৷ মুহূর্তে লাখো লাখো শেয়ারে ভাইরাল সে ভিডিও ৷ সেখানে দেখা গিয়েছে, এক বৃদ্ধ চোখে দেখতে পান না ৷ ধীরে ধীরে হেঁটে বাস ধরতে যাচ্ছিলেন কিন্তু বাসওয়ালা অপেক্ষা না করে তাঁকে ফেলেই চলে যাচ্ছিল ৷ এমনসময়ে সেখানে ছুটে এলেন মাস্ক পরিহিত এক মহিলা ৷ বাসের পিছনে ধাওয়া করে থামালেন বাস ৷ তারপর সেই বিশেষভাবে সক্ষম মানুষটিকে যত্ন করে বাসে তুলে নিজের গন্তব্যের দিকে চলে গেলেন ৷ মহিলার এই নিঃস্বার্থ প্রচেষ্টাই মন জয় করে নিয়েছে সকলের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করে অনুষ্কা লিখলেন, ‘আশপাশে ক্যামেরা না থাকলেও জনসেবা করা যায় ৷ মনুষ্যত্বের উপর ফের বিশ্বাস ফিরিয়ে দিলেন উনি৷’ গতকাল রীতেশ দেশমুখও এই ভিডিওটি শেয়ার করে লিখেছিলেন, ‘কাউকে দেখাতে নয়, আমাদের সকলের সত্যিই ওনার মতো হতে চেষ্টা করা উচিত ৷ ’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এখনও বেঁচে মনুষ্যত্ব! রীতেশের পর কেরলের মহিলার মহানুভবতায় মুগ্ধ অনুষ্কাও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল