TRENDING:

Amir Khan Kiran Rao : ‘আমরা খুশিই আছি’, চূড়ান্ত ট্রোলের মধ্যেই কিরণের হাত ধরে ভিডিও বার্তা আমিরের!

Last Updated:

বিচ্ছেদ মানেই সম্পর্ক শেষ হয়ে যায়নি। ভিডিও বার্তায় সেকথা বুঝিয়ে দিলেন আমির খান (Aamir Khan)। কিরণ রাওয়ের (Kiran Rao) হাত ধরে হাসিমুখে ক্যামেরার সামনে বললেন, “আমরা বেশ খুশি।" আর কী বললেন? দেখুন ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

শনিবার সকালেই নিজেদের বিচ্ছেদের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন আমির খান ও কিরণ রাও। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, ১৫ বছরের দাম্পত্যে মধুর কিছু মুহূর্ত কাটিয়েছেন। এবার দু’জনেই নতুন জীবন শুরু করতে চলেছেন। আর তাতে স্বামী-স্ত্রী হিসেবে নয় শুধুমাত্র অভিভাবক হিসেবেই সঙ্গে থাকবেন। একসঙ্গে ছেলে আজাদের যাবতীয় দায়িত্ব পালন করবেন। আমিরের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। তাতে আবার ফতিমা সানা শেখের (Fatima Sana Shaikh) নাম জড়িয়ে যায়। ফতিমার সঙ্গে সম্পর্কের কারণেই কি কিরণের সঙ্গে আমিরের বিচ্ছেদ? এই প্রশ্ন ওঠে।

advertisement

এই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই আমির-কিরণের নতুন এই ভিডিওটি প্রকাশ্যে এল। ভিডিওতে পাশাপাশি হাসিমুখে বসে রয়েছেন দু’জনে। যেন কিছুই হয়নি তাঁদের মধ্যে। কিরণকে পাশে নিয়েই আমির জানান, তাঁদের এই সিদ্ধান্তের কথা শুনে অনেকে হয়তো দুঃখ পেয়েছেন। কিন্তু তাঁর ভাল আছেন ও আনন্দে আছেন। সম্পর্কের সমীকরণ পালটে গেলেও তিনি ও কিরণ একই পরিবারের সদস্য বলে জানান আমির। এ নিয়ে অনুরাগীদের চিন্তিত হতে বারণ করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

যেভাবে তাঁরা একসঙ্গে ছেলে আজাদের সমস্ত দায়িত্ব পালন করছেন, তেমনভাবেই যৌথ উদ্যোগে তৈরি পাণি ফাউন্ডেশনেরও দেখভাল করবেন বলে এই ভিডিও বার্তায় জানান আমির। সম্মতি দেন কিরণও। ভিডিওতে অবশ্য কিরণ রাও কোনও কথা বললেননি, শুধুমাত্র মৃদু হেসে অস্ফুটে 'ধন্যবাদ' বলা ছাড়া। তবে আমিরের প্রত্যেক কথাতে তাঁকে হাসিমুখে সম্মতি দিতে দেখা যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amir Khan Kiran Rao : ‘আমরা খুশিই আছি’, চূড়ান্ত ট্রোলের মধ্যেই কিরণের হাত ধরে ভিডিও বার্তা আমিরের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল