TRENDING:

আলিয়া ভাটের করোনা, বিশাল টাকা লোকসান, মাথায় হাত পরিচালকের

Last Updated:

ভাগ্যের পরিহাসে আপাতত মাটিতে বসে পড়েছেন বনশালি, মাথায় হাত !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: "জমিন পে বৈঠি আচ্ছি লগ রহি হ্যায় তু, আদত ডাল লে"! মুম্বইয়ের কুখ্যাত নিষিদ্ধপল্লী কামাতিপুরার যৌনকর্মী গঙ্গা হরজীবনদাস ছবির পর্দায় হয়ে উঠেছেন গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)। সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত এবং প্রযোজিত এই ছবিতে নামভূমিকায় অভিনয় করা নায়িকা আলিয়া ভাটের (Alia Bhatt) এই সংলাপ ছবির ট্রেলারের মতোই দারুণ জনপ্রিয় , লোকের গায়ে কাঁটা দিচ্ছে এই বিশেষ দৃশ্যে মুখে বিড়ি নিয়ে নায়িকার ডায়ালগ  বলার ধরন দেখে!
advertisement

কিন্তু ভাগ্যের পরিহাসে আপাতত মাটিতে বসে পড়েছেন বনশালি, মাথায় হাত পড়েছে তাঁর! গায়ে কাঁটাও দিচ্ছে ঘন ঘন, তেমনটাই বলছে সূত্রের খবর! কারণ আর কিছুই নয়, আলিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসা! নায়িকা এখন আইসোলেশনে। যার ফলে খুব স্বাভাবিক ভাবেই বন্ধ হয়ে গিয়েছে ছবির কাজ। আর তাতে রীতিমতো আর্থিক ভরাডুবির অবস্থা বনশালি প্রোডাকশন্সের।

advertisement

আসলে আলিয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক নিজে! তখন এক দফা ছবির কাজ বন্ধ রাখতে হয়েছে, জলে গিয়েছে বহু টাকা। সেই ধাক্কা সামলে উঠে আবার যখন কাজে হাত দিয়েছিলেন বনশালি,  স্রেফ একদিনের শ্যুটিং বাকি ছিল! কিন্তু আপাতত আলিয়া করোনায় আক্রান্ত হওয়ায় কাজ পিছিয়ে গিয়েছে। আবার নতুন করে সেট ফেলতে হবে বনশালিকে, ১৬০ জন সদস্য নিয়ে নতুন করে হাত দিতে হবে কাজে। বার বার এই ভাবে টাকা খরচ হচ্ছে দেখেই মুষড়ে পড়েছেন বনশালি।

advertisement

তবে ঘনিষ্ঠ মহলে না কি এই নিয়ে ইয়ার্কিও করেছেন পরিচালক! বলেছেন ব্ল্যাক (Black) ছবিটা করার সময়ে সেট আগুনে পুড়ে গিয়েছিল, তাতেও প্রচুর আর্থিক লোকসান হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছবিটা হিট হয়, সব বিনিয়োগ করা পয়সা সুদে-আসলে উঠে আসে। বনশালির আশা, এবারেও তাই হবে, ছবি এমন হিট করবে যে পয়সা রাখার জায়গা হবে না!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবিতে দীর্ঘ ২২ বছর পর বনশালির সঙ্গে কাজ করছেন অজয় দেবগন (Ajay Devgn), ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। যদি আর কোনও বিঘ্ন না ঘটে, তবে প্রতিশ্রুতি মতো চলতি বছরেই ৩১ জুলাই প্রেক্ষাগৃহে ছবিটা মুক্তি পাবে বলে আশা পরিচালকের!

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আলিয়া ভাটের করোনা, বিশাল টাকা লোকসান, মাথায় হাত পরিচালকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল