TRENDING:

খানদের পিছনে ফেলে বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা অক্ষয়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: খানেদের যুগ কী তাহলে শেষ বলিউডে? শুধু বক্স অফিসের অঙ্ক নয়, বরং পারিশ্রমিকের অঙ্কও যেন এই প্রশ্নের সূত্রপাত করেছে ৷ আর তারই ইঙ্গিত দিল ফোর্বসের ধনীদের তালিকা ৷
advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোবর্সের ধনী সেলিব্রিটিদের তালিকা ৷ আর সেই তালিকাতেই বিশ্বের তাবড় সেলিব্রিটিদের সঙ্গে নাম জুড়িয়ে ফেললেন বলিউডের আক্কি কুমার ৷

প্রত্যেক বছর ফোর্বসের তরফ থেকে প্রকাশ করা হয় বিশ্বের ১০০ জন ধনী সেলিব্রিটিদের তালিকা৷ আর সেই তালিকাতে ৩৩ নম্বরে স্থান পেলেন অক্ষয় কুমার ৷ ফোর্বসে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরে অক্ষয় কুমারের মোট আয় ছিল প্রায় ৪৪৪ কোটি টাকা ৷ তথ্য অনুযায়ী, প্রতি সিনেমায় অক্ষয় মোট আয় করেছেন ৩৪ কোটি থেকে ৬৮ টাকা ৷ সঙ্গে বিজ্ঞাপন থেকেও আয় করেছেন অক্ষয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

এই তালিকায় কোথাও দেখা যায়নি সলমন খান, আমির খানদের ৷ এমনকী, তালিকাতে নেই অমিতাভ বচ্চনও ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
খানদের পিছনে ফেলে বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা অক্ষয়