আরও পড়ুন: ওরাকল স্পিকস ৬ ফেব্রুয়ারি; দেখুন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে আপনার সৌভাগ্য
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন করিনা। সেখানে ১৯৯৮ সালে অমিতাভ ও গোবিন্দার 'বড়ে মিয়া ছোটে মিয়া'-র ঝলক দেখা গিয়েছে। সব শেষে লেখা রয়েছে, '২৫ বছর আগে দুই কিংবদন্তিকে একসঙ্গে দেখা গিয়েছিল। অপেক্ষা করুন একটা বড় ঘোষণার জন্য।' জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ জানানো হবে আসলে, 'বড়ে মিয়া ছোটে মিয়া'-র রিমেক তৈরি হচ্ছে কিনা, এবং সেখানে কাদের দেখা যাবে। বলিউড সূত্রে খবর, অক্ষয় কুমার ও টাইগার শ্রফকেই (Akshay Kumar Tiger Shroff) দেখা যাবে এই রিমেকে।
advertisement
আরও পড়ুন: ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণ, শোকবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর
এই ভিডিও শেয়ার করেছেন টাইগার শ্রফও। তবে বলিউডের এক ঘনিষ্ঠমহলের দাবি, টাইগার ও অক্ষয় (Akshay Kumar Tiger Shroff) আলি আব্বাস জাফর পরিচালিত পরবর্তী ছবিতে একসঙ্গে অভিনয় করতে চলেছেন। সেটি হতে চলেছে একটি অ্যাকশন ছবি। জানা গিয়েছে, দুই অভিনেতাকেই ছবির ন্যারেশন দেওয়া হয়েছে। অক্ষয় ও টাইগার দুজনেই রাজি হয়ে গিয়েছেন এই ছবি করতে। শাহিদ কাপুরের সঙ্গে ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হলেই এই ছবির শ্যুটিং শুরু হবে।
