advertisement
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সিনেমা নিয়ে দীর্ঘ দিন ধরেই জল্পনা চলছে। সিনেমার ফার্স্ট লুকের পর একেবারে হালে অফিসিয়াল টিজার লঞ্চ করেছে। এর জেরে ছবিটি নিয়ে উত্তেজনা ক্রমবর্ধমান। সবাই রিলিজের অপেক্ষায়। বলা বাহুল্য, প্রখ্যাত লেখক হুসেন জায়দির (Hussain Zaidi) মাফিয়া কুইনস অফ মুম্বই (Mafia Queens of Mumbai) বইর উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে সিনেমাটি। আলিয়ার লুকেও বেশ বদল আনা হয়েছে।
প্রসঙ্গত, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছাড়াও এস এস রাজামৌলির (SS Rajamouli) RRR সিনেমায় একসঙ্গে দেখা যাবে আলিয়া ও অজয় দেবগণকে। এছাড়াও বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন অজয়। সব ঠিক থাকলে পরের বছর এপ্রিলে মুক্তি পেতে পারে অমিতাভ বচ্চন (Amitabh Bachhan), রকুলপ্রীত সিং (Rakul Preet Singh) ও অজয় দেবগণ অভিনীত মেডে (Mayaday)। এছাড়া, থ্যাঙ্ক গড (Thanks God) সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও রকুল প্রীত সিংয়ের (Rakul Preet Singh) বিপরীতে দেখা যাবে অজয়কে। ছবিটির পরিচালনা করেছেন ইন্দ্র কুমার (Indra Kumar)। এগুলির পাশাপাশি অমিত শর্মা (Amit Sharma) পরিচালিত ময়দান (Maidaan) সিনেমাতেও দেখা যাবে অজয়কে। এই সিনেমায় দক্ষিণী অভিনেত্রী প্রিয়মণি (Priyamani) রয়েছেন।
অন্য দিকে, শেষবার মহেশ ভাট (Mahesh Bhatt) পরিচালিত সড়ক ২ (Sadak 2) সিনেমায় দেখা গিয়েছিল আলিয়াকে। আলিয়ার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ও আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur)। এবার অজয়ের সঙ্গে আলিয়ার অভিনয় কতটা জমে উঠবে, এখন সেটাই দেখার। আপাতত, ৩০ জুলাইয়ের অপেক্ষা। কারণ ৩০ জুলাই দেশ জুড়ে মুক্তি পাচ্ছে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)।
