TRENDING:

Srijato On Rahul: 'যেতে তো চাই সবাই, তবু কেউ পারিনি তোমার মতো...!' রাহুলের অকাল মৃত্যুতে কান্নার সুর শ্রীজাতর কলমে

Last Updated:

Srijato On Rahul: প্রিয় অভিনেতারাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শোকের আবহে যখন গোটা শহর কাঁদছে, ঠিক তখন প্রিয় বন্ধুর বিদায়ে কলম ধরলেন কবি শ্রীজাত। তাঁর মনের গভীর শোকের কথা তুলে ধরলেন তার কবিতার মধ্য দিয়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তালসাড়িতে শ্যুটিং করতে গিয়ে অকাল চলে গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার মর্মান্তিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না৷ গ্ল্যামার জগতের চাকচিক্য কোনওদিনই তাকে ছুঁতে পারেনি৷ বরং ছাপোষা সাধারণ মানুষ হিসেবে সকলের মনে থেকে যাবেন বিজয়গড়ের ‘বাবিন’।
রাহুলের অকাল মৃত্যুতে কান্নার সুর  শ্রীজাতর কলমে
রাহুলের অকাল মৃত্যুতে কান্নার সুর শ্রীজাতর কলমে
advertisement

প্রিয় অভিনেতার শোকের আবহে যখন গোটা শহর কাঁদছে,ঠিক তখন প্রিয় বন্ধুর বিদায়ে কলম ধরলেন কবি শ্রীজাত। তাঁর মনের গভীর শোকের কথা তুলে ধরলেন তার কবিতার মধ্য দিয়ে৷ কবির বলেছেন- একফালি নীল, একটু সবুজ…/ আর জীবনের মূল্য কত?/ যেতে তো চাই সবাই, তবু/ কেউ পারিনি তোমার মতো। মাত্র ৪২ বছর বয়সে বন্ধু রাহুলের চলে যাওয়াটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না শ্রীজাত।কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠেছে বন্ধুবিয়োগের যন্ত্রণা।

advertisement

পরিবারের ইচ্ছে অনুযায়ী, কোনও স্টুডিও বা নন্দন চত্বরে রাহুলের দেহ রাখা হয়নি। সাদা কুর্তিতে পাথর হয়ে যাওয়া প্রিয়াঙ্কা সরকার আর ১১ বছরের সন্তান সহজ-এর উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগতভাবে শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ টলিউডের বহু নক্ষত্র। সিপিম নেত্রী দীপ্সিতা ধর-এর নেতৃত্বে বামপন্থী সমর্থকদের কণ্ঠে শোনা যায় ‘ইন্টারন্যাশনাল’ গান।

advertisement

আরও পড়ুন-ফের দাম বাড়ল গ্যাসের, ১ এপ্রিল থেকে ২১৮ টাকা বেড়ে গেল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

গোটা ইউনিট তালসারি থেকে ফিরে এসেছে। কিন্তু মঙ্গলবারও শ্যুটিং শুরু হয়নি, ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের। টালিগঞ্জের মুভিটন স্টুডিও তে গিয়ে দেখা গেল খাঁ খাঁ করছে স্টুডিও। কোনও কলাকুশলী ও অভিনেতারা আসেননি। রাহুলকে ছাড়া ধারাবাহিকের ভবিষ্যৎ কি হতে চলেছে সে বিষয়ে কেউ নিশ্চিত নন।

advertisement

আরও পড়ুন-‘বাবিন কোথায়? খাওয়া-ঘুম বন্ধ, শুইয়ে রাখা যাচ্ছে না বিছানায়!’ রাহুলকে খুঁজে চলেছেন অভিনেতার মা

টালিগঞ্জের একাংশ পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে। আবার রানা সরকার-সহ অনেকেই সরব হয়েছেন প্রোডাকশন হাউজ ও চ্যানেল কর্তৃপক্ষের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কিন্তু এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি শ্যুটিং স্পটে ছিলেন না। পুলিশ তদন্ত করছে। তাই এই বিষয়ে এখন তিনি আর কিছু বলবেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

ঘটনা কি ঘটেছিল সে বিষয়ে ইউনিটের লোকেরা যারা সেখানে উপস্থিত ছিলেন তারাই বলতে পারবেন। তিনি পরিচালকের নাম উল্লেখ করলেও এই ধারাবাহিকের পরিচালক শুভদীপ মণ্ডল ফোন ধরেননি। শ্যুটিং ফ্লোরে এসে ইউনিটের কারোর দেখা মেলেনি। শেষযাত্রাতেও এই ধারাবাহিকের ইউনিটের কোনও সদস্যের দেখা মেলেনি। এখন পরিবারের তরফ থেকে নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ জানানো হয় কিনা সেটাই দেখার। কার গাফিলতিতে রাহুলের এরকম মর্মান্তিক মৃত্যু হল তা নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনও কাটেনি।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijato On Rahul: 'যেতে তো চাই সবাই, তবু কেউ পারিনি তোমার মতো...!' রাহুলের অকাল মৃত্যুতে কান্নার সুর শ্রীজাতর কলমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল