কিন্তু আর্টিস্ট ফোরামের সকল কর্মকর্তা উপস্থিত না থাকায় এই মিটিং সম্পন্ন হতে পারেনি। আপাতত স্থগিত এই মিটিং। প্রশ্ন উঠছে শিল্পীরাই যদি নিজেদের সুরক্ষা নিয়ে তৎপর না হয় তাহলে অন্যদের দোষারোপ করা কতটা যুক্তিযুক্ত?
আরও পড়ুনঃ অভিনেতা রাহুলের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ ১০-১২ জনকে, প্রাথমিকভাবে দুর্ঘটনার ইঙ্গিত পুলিশের
advertisement
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। ইতিমধ্যেই ১০ থেকে ১২ জনকে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছেন শুটিং চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। এদের মধ্যে যেমন শুটিং ইউনিটের সদস্যরা রয়েছেন, তেমনই স্থানীয় দুই-তিনজন বাসিন্দাকেও প্রশ্ন করা হয়েছে। এছাড়াও যে হোটেলে উঠেছিলেন অভিনেতা, সেখানকার কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অভিনেতার আচরণে কোনও অস্বাভাবিকতার ইঙ্গিত মেলেনি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুটিং চলাকালীন আচমকাই জলের গভীরতা বেড়ে যায়। সেই পরিস্থিতিতেই দুর্ঘটনার শিকার হন অভিনেতা এবং জলে তলিয়ে যান বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। তবে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
