TRENDING:

মহাকাশে যাবেন আমির খান !

Last Updated:

আগে ছিলেন মিস্টার পারফেকশনিস্ট ৷ আর এখন নাম নিয়েছেন এক্সপেরিমেন্টাল খান ! ব্যাপারটা ঠিক এরকমই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আগে ছিলেন মিস্টার পারফেকশনিস্ট ৷ আর এখন নাম নিয়েছেন এক্সপেরিমেন্টাল খান ! ব্যাপারটা ঠিক এরকমই ৷
advertisement

আমির খান মানেই বছর একটা চমক ৷ কখনও ‘লগান’, কখনও ‘গজনি’ আবার কখনও ‘পিকে’ ৷ এ বছর তো ‘দঙ্গল’ ছবিতে পালোয়ানের চরিত্র করে চমক দিতে একেবারে তৈরি আমির ৷ তাতে কি? একটা চমকেই কী শেষ হতে পারে আমির ম্যাজিক !

একেবারেই নয় ৷ আমির এখন রেডি হচ্ছেন সোজা মহাকাশে যাওয়ার জন্য ! তাও আবার এমনি সেমনি নয়, একেবারে রাকেশ শর্মার কায়দায় !

advertisement

বলিউড গুঞ্জনে উড়ছে এমনই এক খবর ৷ ‘দঙ্গল’ ছবির শ্যুটিংয়ের পরই নাকি আমিরকে নিয়ে পরিচালর অদভেত চন্দন শুরু করতে চলেছেন নভোশ্চর রাকেশ শর্মার বায়োপিক ৷ আর এই ছবিতেই নাকি রাকেশ শর্মার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমির খানকে ৷

‘দঙ্গল’-এর শ্যুটিং আপাতত চলছে ৷ আর ২০ দিন পরেই শেষ হবে এই ছবির পুরো শ্যুটিং ৷ এরপরই নাকি রাকেশ শর্মার বায়োপিকের জন্য তৈরি হবেন আমির খান ৷ নেবেন বিশেষ ট্রেনিংও ৷ তবে আপাতত চলছে চিত্রনাট্য লেখার কাজ ৷ আমিরও নাকি চিত্রনাট্য লেখার কাজে সাহায্য করছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

শোনা গিয়েছে, রাকেশ শর্মার বায়োপিকের জন্য আলাদ করে স্টুডিও তৈরি করার উদ্যোগ দেখিয়েছেন আমির খান ৷ হলিউড থেকে আনা হতে পারে বিশেষ টেকনোলজিও ৷ শুধু তাই নয়, বলিউডের খবর অনুযায়ী, ছবিটি পুরো শ্যুট হতে পারে থ্রিডি টেকনোলজিতে  ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
মহাকাশে যাবেন আমির খান !