TRENDING:

পার্টিতে মদ খেয়ে ঝামেলা পাকালেন ফাওয়াদ খান !

Last Updated:

লোকে তাঁকে জানত শান্ত স্বভাবের নায়ক হিসেবেই ৷ কথাটা অবশ্য খুব একটা মিথ্যেও নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লোকে তাঁকে জানত শান্ত স্বভাবের নায়ক হিসেবেই ৷ কথাটা অবশ্য খুব একটা মিথ্যেও নয় ৷ শ্যুটিং ফ্লোরে ফাওয়াদ খানের মতো শান্ত থাকেন না কোনও হিরো ! কিন্তু সেই ফাওয়াদ খানই যে এরকমটি ঘটিয়ে ফেলবেন তা বুঝতে পারেনি কেউ-ই ! কিন্তু কী আর করা যাবে, ঘটনাটি তো আসলে ঘটেই গিয়েছে !
advertisement

কাণ্ডটা হল, সম্প্রতি মুম্বইয়ে হয়ে গিয়েছে ইন্ডিয়ান ক্যুতর উইক ৷ আর এই ক্যুতর উইকে পাশে দীপিকাকে নিয়ে মণীশ মালহোত্রার পোশাকে দেখা গেল ফাওয়াদ খানকে ৷ দীপিকা ও ফাওয়াদ নজর কেড়েছিল গোটা ফ্যাশন ইভেন্টে ৷ কিন্তু শো শেষে আফটার পার্টিতে ঘটল এমন এক ঘটনা ৷ যা হতবাক করে দিল সব্বাইকে ৷ আর ঘটনাটি ঘটালেন ফাওয়াদ খান ৷

advertisement

জানা গিয়েছে, শো শেষে দীপিকা নাকি বাড়িতে রওনা দিলেও, আফটার পার্টিতে যোগ দিতে রয়েছেন ফাওয়াদ খান ৷ আর সেই পার্টিতেই করে বসেন বিপত্তি !

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

পার্টিতে ফাওয়াদ নাকি একটু বেশিই মদ পান করে ফেলেন ৷ আর ফলাফল, অতিরিক্ত চিৎকার করতে থাকেন ৷ এমনকী, অভব্য আচরণ করতে থাকেন পার্টিতে আসা অতিথিদের সঙ্গে ৷ ঝামেলা শুরু করেন বাউন্সারদের সঙ্গেও ৷ পরে অবশ্য মণীশ মালহোত্রা পুরো ব্যাপারটা সামলে নেন ৷ ফাওয়াদ অবশ্য পরে এই ব্যাপারে ক্ষমা চেয়েছেন মণীশের কাছে !

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পার্টিতে মদ খেয়ে ঝামেলা পাকালেন ফাওয়াদ খান !