TRENDING:

Arijit Singh-Aamir Khan: কে বলবেন ইনি সুপারস্টার! অরিজিতের বাড়িতে দিব্যি হাঁটু মুড়ে মেঝেতে বসে খাবার খেলেন আমির খান, পা ছুঁয়ে গেলেন অরিজিতের!

Last Updated:

Arijit Singh x Aamir Khan: অরিজিৎ-কে দিয়ে ছবির গান গাওয়াতে জিয়াগঞ্জে এসেছিলেন বলিউড স্টার৷ তাঁর ছবি 'এক দিন'-এর গান গাইলেন অরিজিৎ৷ বাড়িতে বসেই৷ সেই গোটা ঘটনার ছবি এবং ভিডিও প্রকাশিত হল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউড প্লেব্যাক করবেন না অরিজিৎ৷ এই খবর সোশ্যাল মিডিয়ায় তিনি লিখতেই শোরগোল পড়ে যায়৷ কয়েকদিনের মধ্যেই তাঁর বাড়িতে হাজির হন আমির খান৷ প্রথমে বুঝতে কিছুটা সমস্যা হলেও পরে জানা যায় অরিজিৎ-কে দিয়ে ছবির গান গাওয়াতে জিয়াগঞ্জে এসেছিলেন বলিউড স্টার৷ তাঁর ছবি ‘এক দিন’-এর গান গাইলেন অরিজিৎ৷ বাড়িতে বসেই৷ সেই গোটা ঘটনার ছবি এবং ভিডিও প্রকাশিত হল৷
News18
News18
advertisement

“তুমি আর বলিউডের জন্য গান না গাইলে আমাদের কী হবে?” ভিডিওর শুরুতে এই কথাটা অরিজিৎকে বললেন আমির৷ তারপর অরিজিৎ-এর বাড়ি আর স্টুডিওতে কাটল ৪টে দিন৷ অরিজিতের বাবা-স্ত্রী এবং ছেলেদের সঙ্গে সময় কাটালেন আমির৷ বলিউড সুপারস্টার একেবারে ছাপোসা সাধারণ মানুষের মতো মাটিতে বসে খেলেন ভাত-ডাল! এটা করে দেখালেন অরিজিৎ৷ শুধুমাত্র তাঁকে দিয়ে ছেলের ছবিতে গান গাওয়াতে এত কাণ্ড ঘটালেন আমির৷ এই পুরো সময়টা ভিডিও শ্যুট হল৷ ছবির গান প্রকাশ করে, অরিজিৎ-এর বাড়ির ভিডিও সামনে আনলেন আমির খান৷ আমির এবং অরিজিতের ভক্তরা এই দেখে আপ্লুত৷

advertisement

আরও পড়ুনVijay Devarakonda-Rashmika Mandanna: কী বিরাট খরচের বিয়ে! বিজয়-রশ্মিকা পৌঁছলেন উদয়পুর, এক রাতে ‘উড়বে টাকা’, থাকবেন শুধু হাতে গোনা কয়েকজন কাছের মানুষ

আমির খান অরিজিতের জন্মস্থান মুর্শিদাবাদে গিয়েছিলেন এবং অরিজিৎ এবং তাঁর পরিবারের সঙ্গে চার দিন ছিলেন। ব্যক্তিগতভাবে তাঁকে ছবিটির জন্য গান গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। দেশের অন্যতম বড় এবং সবচেয়ে প্রিয় গায়ক হিসেবে পরিচিত, অরিজিতের আবেগঘন কণ্ঠস্বরই এক দিন ছবির রোমান্টিক গল্পের জন্য চেয়েছিলেন আমির। অরিজিৎ গানে প্রকাশ পেল এক দিন ছবির টাইটেল ট্র্যাক। তাঁদের সহযোগিতার ফলে এখন প্রাণবন্ত এক দিন ছবির গানটি মুক্তি পেয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'হাতে গুঁজে দিতেন কখনও ৫০০, কখনও ২০০ টাকার নোট...', 'দাদার' মৃত্যুতে চোখ ভরা জল সমীরের
আরও দেখুন

এই বিশেষ ভিডিওটিতে মুর্শিদাবাদের সরল এবং উষ্ণ মুহূর্তগুলি ফুটে উঠেছে৷ যেখানে আমির প্রতিটি খুঁটিনাটি বিষয়ের সঙ্গে জড়িত৷ অরিজিৎ এবং দলের সঙ্গে আলোচনা, নির্দেশনা এবং ট্র্যাকটি গঠন করছেন, যা সহযোগিতাকে সত্যিই বিশেষ করে তুলেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh-Aamir Khan: কে বলবেন ইনি সুপারস্টার! অরিজিতের বাড়িতে দিব্যি হাঁটু মুড়ে মেঝেতে বসে খাবার খেলেন আমির খান, পা ছুঁয়ে গেলেন অরিজিতের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল