TRENDING:

Lok Sabha Election 2024: 'মাস্টারপ্ল্যান' খেলে গেল! ঘাটাল ফের দেবেরই, হারের মুখে হিরণ! চমকে দেওয়া ব্যবধান

Last Updated:

Dev Wins: ঘাটালে বড় জয় তৃণমূলের। জয়ী দেব। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। দেব ও হিরণের লড়াইতে নজর ছিল গোটা বাংলার। বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণ তথা হিরণ্ময় চট্টোপাধ‍্যায়কে হারিয়ে জয়ী দেব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ঘাটালে বড় জয় তৃণমূলের। জয়ী দেব। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। দেব ও হিরণের লড়াইতে নজর ছিল গোটা বাংলার। বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণ তথা হিরণ্ময় চট্টোপাধ‍্যায়কে হারিয়ে জয়ী দেব।
advertisement

সপ্তম দফা নির্বাচনের ভোট গ্রহণ সমাপ্ত। এবার ফলাফলের পালা। মঙ্গলবার সকাল থেকেই ভোট গণনাকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। এবারে ঘাটাল লোকসভায় দুই প্রার্থী, বিজেপির হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় এবং তৃণমূলের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

আরও পড়ুন: ঘাটালে দেব-হিরণের হাড্ডাহাড্ডি লড়াই! এখনও পর্যন্তে কে এগিয়ে? সংখ‍্যায় বিরাট চমক

advertisement

লোকসভায় পা রেখেই সবুজ আবির খেললেন ঘাটাল। লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেব। এই মুহুর্তে তিনি প্রায় ১ লক্ষ ২১ হাজার ভোটে এগিয়ে। পাঁশকুড়ার মেচোগ্রাম মোড়ে পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা মহাপাত্র দেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। ঘাটালে মুখোমুখি দেব এবং হিরণ। প্রার্থী ঘোষণার পর থেকেই সকলের নজরে ছিল দুই অভিনেতা তথা সহকর্মীর লড়াইয়ের উপর। ভোট গণনার ফলাফলে সকাল থেকেই দুই হিরোর হাড্ডাহাড্ডি লড়াই। তবে এখনও পর্যন্ত এগিয়ে দেব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

সকাল থেকেই গণনায় দুই অভিনেতার হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। কখনও এগিয়ে থেকেছেন দেব তো কখনও হিরণ। প্রচারেও দেখা গিয়েছে জোর টক্কর। তবে শেষ হাসি হাসলেন দেব।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: 'মাস্টারপ্ল্যান' খেলে গেল! ঘাটাল ফের দেবেরই, হারের মুখে হিরণ! চমকে দেওয়া ব্যবধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল