TRENDING:

West Bengal Assembly Election 2026: 'বাম ভোট আর রামে নয়', CPIM প্রার্থীকে নিয়ে শিলিগুড়িতে প্রচারে অশোক ভট্টাচার্য

Last Updated:

West Bengal Assembly Election 2026: শিলিগুড়ি থেকে এবার সিপিআইএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিত করছেন শরদিন্দু চক্রবর্তী। তালিকা ঘোষণার পরই সিপিআইএম প্রার্থীর সঙ্গে প্রচারে অশোক ভট্টাচার্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: রবিবার বাংলা সহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর ভোট ঘোষণার আগেই সিপিআইএম তথা বামফ্রন্টের তরফে ঘোষণা করা হয়েছিল সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করবে তারা। আর কথা মতো কাজ। সোমবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথম দফায় মোট ১৯২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা।
CPIM RALLY
CPIM RALLY
advertisement

প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে প্রচারে নেমে পড়েছেন বামফ্রন্টের প্রার্থীরা। শিলিগুড়ি থেকে এবার সিপিআইএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিত করছেন শরদিন্দু চক্রবর্তী। তালিকা ঘোষণার পরই জনসংযোগে বেরিয়ে পড়েছেন তিনি। একা নন, শরদিন্দু চক্রবর্তীর সঙ্গে প্রচারে রয়েছেন প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। প্রথম প্রচারেই শিলিগুড়িবাসীর থেকে যে সাড়া পাচ্ছেন তাতে আত্মবিশ্বাসী বাম প্রার্থী।

advertisement

একসময় এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক ও মন্ত্রী হয়েছিলেন অশোক ভট্টাচার্য। ২০২১ নির্বাচনে একদা শিষ্য দলত্যাগি শংকর ঘোষের কাছে হার মানতে হয়েছিল অশোক ভট্টাচার্যকে। বিজেপির দখলে গিয়েছিল শিলিগুড়ি। এবার সেই আসন পুনরুদ্ধার করতে মরিয়া অভিজ্ঞ অশোক ভট্টাচার্য ও এবারের প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। “বাম ভোট আর রামে নয়, ভোট ফিরিয়ে আনার লড়াই। বাড়ি বাড়ি যাবো। মানুষকে বোঝবো।”-বলছেন অশোক।

advertisement

আরও পড়ুনঃ CPIM Candidate List: শুধু অভিজ্ঞতা নয়, প্রার্থী তালিকায় নবীনেও আস্থা রাখল CPIM! তরুণ মুখদের কে কোথায় প্রার্থী হলেন? একের পর এক চমক বামেদের

সেরা ভিডিও

আরও দেখুন
জ্বালানি সংকটে হাতের কাছেই রয়েছে গোবর গ্যাসের সস্তা বিকল্প, কিন্তু অকোজে কোটি টাকার প্রকল্প
আরও দেখুন

প্রসঙ্গত, শনিবার, শিলিগুড়িতে বামেদের একটি কর্মসূচিতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে পাশে বসিয়ে ভোটের বাক্সবদলের কথা স্বীকার করেছিলেন অশোক ভট্টাচার্য। সেলিমের উপস্থিতিতে অশোক ভট্টাচার্য দাবি করেন, ”গত তিনটি নির্বাচনে তৃণমূলকে হারানোর নাম করে বামপন্থীরা বিজেপি-কে ভোট দিয়েছেন। এই ভুল আর করবেন না।” এবার নির্বাচনে বামেদের পালে হাওয়া ঘোড়ানোর সেই চ্যালেঞ্জই নিয়েছেন অশোক ভট্টাচার্য।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Assembly Election 2026: 'বাম ভোট আর রামে নয়', CPIM প্রার্থীকে নিয়ে শিলিগুড়িতে প্রচারে অশোক ভট্টাচার্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল