ইচ্ছেপূরণ দিলীপের...! খড়্গপুর সদর থেকে বিজেপির প্রার্থী তিনিই, কোথায় প্রার্থী হচ্ছেন হিরণ? দেখুন সম্পূর্ণ তালিকা
- Reported by:Maitreyee Bhattacharjee
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Dilip Ghosh: ভোটের দিন চূড়ান্ত হতেই রাজ্যের ১৪৪টি আসনে প্রার্থী নাম ঘোষণা করে দিল বিজেপি৷ তালিকায় জ্বলজ্বল করছেন দিলীপ ঘোষ। খড়্গপুর সদর থেকে প্রার্থী হলেন তিনি। এছাড়াও তালিকায় দেখা গেল একাধিক চমক। একনজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা
advertisement
1/8

প্রায় ৮ মাস কার্যত নিষ্ক্রিয় থাকার পর, রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় দিলীপ ঘোষ। আভাস মিলেছিল আগেই এবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল কার্যত ইচ্ছেপূরণ হয়েছে দিলীপ ঘোষের। দেখা গেল ফের দিলীপকেই খড়গপুর সদরে প্রার্থী করা হয়েছে।
advertisement
2/8
এর আগে দিলীপ নিজেও দাবি করেছিলেন, "আমি আগে যেখানে লড়েছি। খড়গপুরে দু’বার, মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য স্বাভাবিকভাবে ওখানে মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগ আছে। তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়ব।"
advertisement
3/8
আগেই দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছিল, হিরণ চট্টোপাধ্যায়কে আর খড়গপুর থেকে প্রার্থী করা হচ্ছে না। চূড়ান্ত তালিকা প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রত্যাশা পূরণ দাপুটে দিলীপের। দিলীপ ঘোষের পাশাপাশি আসানসোল থেকে প্রার্থী হলেন অগ্নিমিত্রা পালই। অন্যদিকে ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে মেগাফাইট দিতে পদ্মের প্রার্থী শুভেন্দু অধিকারী।
advertisement
4/8
যদিও প্রথম দফার তালিকায় দেখা গেল না হিরণ চট্টোপাধ্যায়ের নাম। প্রসঙ্গত, সম্প্রতি হৃতিকা গিরি নামে এক মডেলকে হিরণের বিয়ের ঘটনা ঘিরে তাঁর স্ত্রী-র দাবি নিয়ে বিতর্ক ছড়ায়। হিরণের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। যা নিয়ে তুমুল চর্চা হয় রাজ্য জুড়ে। ফলে খড়গপুর আসনে হিরণকে প্রার্থী না করে ফের দিলীপ ঘোষেই আস্থা রাখাটা অনেকটাই প্রত্যাশিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
5/8
প্রথম দফায় নয়াদিল্লি থেকে আজ রাজ্যের ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷ বরানগর থেকে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে৷ ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে পবন সিং৷ হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রুদ্রনীল ঘোষকে৷ একনজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা:
advertisement
6/8
শিলিগুড়ি-শংকর ঘোষহবিবপুর- জুয়েল মুর্মুমুর্শিদাবাদ- গৌরীশংকর ঘোষরানাঘাট উত্তর- অসীম বিশ্বাসচাকদহ- বঙ্কিমচন্দ্র ঘোষহরিণঘাটা- অসীম সরকারবরানগর- সজল ঘোষডায়মন্ড হারবার- দীপক কুমার হালদারহাওড়া উত্তর- উমেশ রায়
advertisement
7/8
পুড়শুড়া- বিমান ঘোষময়না- অশোক দিন্দাকাঁথি দক্ষিণ- অরূপ কুমার দাসনন্দীগ্রাম ও ভবানীপুর- শুভেন্দু অধিকারীসোনামুখী- দিবাকর ঘরামিওন্দা- অমরনাথ শাখাজামালপুর- অরুণ হালদারআসানসোল দক্ষিণ- অগ্নিমিত্রা পাল
advertisement
8/8
দুবরাজপুর- অনুপকুমার সাহাসিউড়ি- জগন্নাথ চট্টোপাধ্যায়সেরা ভিডিওআরও দেখুনখড়্গপুর সদর- দিলীপ ঘোষ