নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পযর্ন্ত প্রায় ২০ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে। তবে এখন সেই লিস্ট কবে প্রকাশ পাবে সেই নিয়ে আলোচনা চলছে হাইকোর্টের সঙ্গে। কমিশনের তরফে আগেই বলা হয়েছিল, যত দফা নির্বাচন তত দফায় লিস্ট প্রকাশের সম্ভাবনা থাকবে। তবে কি দুই দফায় এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে? রোজ ১ থেকে ১.৫ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে।
advertisement
জ্ঞানেশ কুমার জানান, ‘‘পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার৷ সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা যোগ হবে৷ ৭০০-৮৫০ ভোটার নিয়ে একটি করে বুথ হবে৷ ১০০% ওয়েবকাস্টিং হবে৷’’ মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, ‘‘প্রতি ভোটারকে স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন৷ পশ্চিমবঙ্গের সবচেয়ে আগে বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে-৭ মে৷’’ যুবা এবং প্রথম ভোটারদের কাছে আবেদন করছি- উৎসাহভরে অংশগ্রহণ করুন জানান তিনি৷
জ্ঞানেশ কুমার বলেন, ‘‘গত কয়েকদিনে কমিশন নির্বাচন মুখী রাজ্যগুলিতে পরিদর্শনে দিয়েছে। ভিজিট চলাকালীন রেকগনাইজড রাজনৈতিক দল এবং নির্বাচন আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে৷ নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেছে কমিশন৷ স্বচ্ছ ভোটার তালিকা স্বচ্ছ নির্বাচনের ভিত্তি। সেই কারনেই এসআইআর করা হয়েছে, যাতে কোনও বৈধ ভোটার তালিকৈর বাইরে না থাকে এবং কোনও অবৈধ ভোটাররা তালিকায় না থাকতে পারে।’’
