নির্বাচন কমিশনের জারি করা পুরনো একটি নির্দেশিকা শেয়ার করে তৃণমূল। কমিশনের ওই নির্দেশিকায় দেখা গিয়েছে বিজেপির প্রতীকচিহ্ণ-সহ, কেরল বিজেপি-র সিলমোহর। মুহূর্তে তা সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই বিষয় নিয়ে নির্বাচন কমিশন জানায়, সেটি ছিল ‘ক্লারিকাল এরর’।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ভোটের প্রচারে যাওয়ার আগে SIR-সহ একাধিক ইস্যুতে কমিশনকে আক্রমণ নেত্রী মমতার
advertisement
এই প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তিনি বলেন, “ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির সিম্বল। এরা কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুর, গদ্দারের নিজের লোক বলে। এবার ঝুলি থেকে বিড়াল বেড়িয়ে পড়েছে”।
p style=”text-align: justify;”>পাশাপাশি গভীর রাতে প্রকাশিত হয়েছে এসআইআরের তালিকা, সেই নিয়েও নির্বাচন কমিশনকে এক হাত নেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, “মধ্যরাতে sir লিস্ট কেন বেরোবে? পাবলিক জানে না। আরও দুজন আত্মহত্যা করেছে। লিস্ট বের করতে ভয় কেন? স্বচ্ছতা নেই তাই। বিচারকরা তো আগেই করে দিয়েছেন। 6 7 দিন এক্সট্রা লাগলো কেন? কোনও দলের নাম ঢোকাতে? ক্ল্যারিকাল mistake বললে মিটে যাবে? কেন তারা এত ভীত সন্ত্রস্ত, আমি শিলিগুড়ি পৌঁছানোর পরেই বের করবে? কেন তারা মানুষকে বিভ্রান্ত করছে। SIR ওদের শেষ করবে, মনে রাখবেন”।
