TRENDING:

Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!

Last Updated:

পাল্টা বিজেপি-র অভিযোগ, ব্রিগেডগামী বিজেপি কর্মীদের বাস, গাড়িতে প্রথমে হামলা করে তৃণমূল কর্মী সমর্থকরা৷

advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল গিরিশ পার্ক৷ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপি কর্মীরা পাথর ছুড়েছে, এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত৷ তৃণমূল এবং বিজেপি কর্মীদের দু পক্ষই পরস্পরকে লক্ষ্য করে ইট ছুড়ছে৷ পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়ার অভিযোগ উঠেছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিরাট বাহিনী৷ যদিও গন্ডগোল যে আকার নিয়েছে তাতে ঘটনাস্থলে আরও বাহিনী পাঠানো হচ্ছে৷ পুলিশের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন৷ যদিও শেষ খবর পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি৷ দু পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন৷
বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
advertisement

বিজেপি কর্মীদের অবশ্য পাল্টা দাবি, ব্রিগেডে যাওয়ার সময় বিজেপি কর্মীদের বাস, গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে তৃণমূল কর্মী, সমর্থকরা৷ এই ঘটনায় দু পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন৷

মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, বিনা প্ররোচনায় বিজেপি কর্মীদের মিছিল থেকে তাঁর বাড়িতে হামলা চালানো হয়৷ বাসের ভিতরে বিজেপি কর্মীরা ইট নিয়েও এসেছিল বলে অভিযোগ করেছেন শশী পাঁজা৷ তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ তাঁর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘বয়কট বিজেপি লেখা ফ্লেক্স দেখে বাস থেকে নেমে বিজেপি কর্মীরা ফ্লেক্সগুলো ছিঁড়ল৷ সেই ফ্লেক্সগুলো আবার যখন আমাদের দলের ছেলেরা লাগাচ্ছিল, তখন পরে অন্য একটি বাস থেকে নেমে বিজেপি কর্মীরা আমাদের কর্মী, সমর্থদের মারল৷ এর পরেই আমরা প্রতিবাদ করি, রাস্তায় নামি৷ তখন আমার বাড়িতে এই ভাবে হামলা চালালো৷ পর পর বাস থেকে গুন্ডারা নেমে হামলা চালিয়েছে৷ আমাকেও মেরেছে ইট দিয়ে৷ এরা রাজনৈতিক কর্মী নয়, এরা গুন্ডা, খুনি৷ এরা নাকি বাংলা দখল করবে? বাসে করে ইট, বোতল, বোমা নিয়ে এসেছিল বিজেপি কর্মীরা৷’

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল