TRENDING:

Suvendu Adhikari on Rajeev Kumar: তৃণমূল নেতা রাজীব কুমারকে দেখে কেন পুলিশের স্যালুট? প্রশ্ন তুললেন শুভেন্দু, জবাব দিলেন কুণাল

Last Updated:

সোমবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘ দিন তিনি রাজ্য পুলিশের শীর্ষ পদে ছিলেন৷ সম্প্রতি রাজনীতিতে পা রেখেছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার৷ তৃণমূলের টিকিটে ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি৷ প্রাক্তন আইপিএস অফিসার এবং অধুনা তৃণমূল নেতা সেই রাজীব কুমারকে স্যালুট করা নিয়েই এবার বিতর্ক৷
রাজীব কুমারকে স্যালুট পুলিশের, প্রশ্ন শুভেন্দুর৷
রাজীব কুমারকে স্যালুট পুলিশের, প্রশ্ন শুভেন্দুর৷
advertisement

সোমবার তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য হিসেবে নিউ টাউনের হোটেলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করতে যান রাজীব কুমার৷ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজীব কুমার বৈঠকে ঢোকার সময় তাঁকে স্যালুট করেছেন হোটেলের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা৷ রাজীব কুমারকে কেন পুলিশ স্যালুট করবে সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী৷ যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা৷

advertisement

রাজীব কুমারকে নিশানা করে বিরোধী দলনেতা পরে বলেন, ‘এখনও উনি সাংসদ হননি৷ যতক্ষণ না শপথ নিচ্ছেন ওনাকে সাংসদ বলাও যাবে না৷ তাঁকে ধপাধপ ধপাধপ করে মমতা পুলিশ যেভাবে স্যালুট দিচ্ছিল, তাতে পুলিশের কতটা অধঃপতন হয়েছে, তৃণমূল পার্টির সঙ্গে পুলিশ মিশে গিয়েছে, সেটা স্পষ্ট৷’

advertisement

রাজীব কুমার এ দিন নির্বাচন কমিশনের বৈঠকে প্রথমে যোগ দিতে যান৷ পরে বিকেলে বিধানসভায় গিয়ে রাজ্যসভার জয়ী প্রার্থী হিসেবে শংসাপত্র গ্রহণ করেন৷ ফলে কমিশনের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময়ও খাতায় কলমে সাংসদ নির্বাচিত হননি প্রাক্তন এই আইপিএস অফিসার৷

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শাসক তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, রাজীব কুমার সদ্য অবসর নিয়েছেন৷ ফলে অভ্যাস বশতই হয়তো তাঁকে সামেন দেখে স্যালুট দিয়ে ফেলেছেন কর্তব্যরত পুলিশকর্মীরা৷ তৃণমূল শিবিরের আরও দাবি, পুলিশকর্মীরা স্যালুট করলেও সেই অভিবাদন গ্রহণ করেননি রাজীব কুমার৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Suvendu Adhikari on Rajeev Kumar: তৃণমূল নেতা রাজীব কুমারকে দেখে কেন পুলিশের স্যালুট? প্রশ্ন তুললেন শুভেন্দু, জবাব দিলেন কুণাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল