TRENDING:

Gujarat Assembly Elections: দ্বিতীয় দফায় আজ গুজরাতে ৯৩ আসনে নির্বাচন, ভোট দেবেন মোদি-শাহও

Last Updated:

দ্বিতীয় দফার এই ভোটে লড়ছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও৷ আহমেদাবাদের ঘাটলোডিয়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: দ্বিতীয় দফায় গুজরাতের ৯৩টি আসনের ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ আজ মূলত মধ্য এবং উত্তর গুজরাতে ভোট গ্রহণ হবে৷
বরোদায় একটি বুথের বাইরে ভোটারদের লাইন৷
বরোদায় একটি বুথের বাইরে ভোটারদের লাইন৷
advertisement

এ দিন আহমেদাবাদের ১৬টি আসনেও ভোট রয়েছে৷ যে আসনগুলি শাসক দল বিজেপি-র কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ১৯৯০ সাল থেকেই এই আসনগুলিতে প্রভাব বজায় রেখেছে গেরুয়া শিবির৷

আরও পড়ুন: পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন, বিজেপি সদরে দু-দিনের মন্থন বৈঠক

গত বিধানসভা নির্বাচনে আহমেদাবাদের এই ১৬টি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছিল কংগ্রেস৷ ২০১২ সালের নির্বাচনে যে সংখ্যাটা ছিল ২৷ এবার আবার কংগ্রেসের পাশাপাশি বিজেপি-র প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি৷ তারাও আহমেদাবাদের এই ১৬টি আসনে প্রার্থী দিয়েছে৷

advertisement

আবার আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত জামালপুর খাদিয়া আসনটিতে কংগ্রেসের হাতের গ্রাস ছিনিয়ে নিতে পারে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম৷ কারণ প্রাক্তন কংগ্রেস বিধায়ক সাবির কাবলিওয়ালা এবার এই আসনটি থেকে এআইএমআইএম-এর প্রার্থী হয়েছেন৷ ২০১২ সালেও কাবলিওয়ালা এই আসনটিতে নির্দল হিসেবে ভোটে লড়ে কংগ্রেসের ভোট কেটেছিলেন৷ ফলে মুসলিম অধ্যুষিত এই আসনেও জয় পেয়েছিল বিজেপি৷

আরও পড়ুন: রাজধানীতে লঙ্কাকাণ্ড! রাহুলের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, তোলপাড় রাজনীতি

advertisement

দ্বিতীয় দফায় যে ৯৩টি আসনে ভোট হচ্ছে, তার সবকটিতে প্রার্থী দিয়েছে আপ৷ অন্যদিকে ৯০টি আসনে লড়ছে কংগ্রেস৷ তাদের জোটসঙ্গী এনসিপি লড়ছে ২টি আসনে৷

দ্বিতীয় দফার এই ভোটে লড়ছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও৷ আহমেদাবাদের ঘাটলোডিয়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি৷ এর পাশাপাশি নজরে রয়েছে আহমেদাবাদের ভিরামগাম কেন্দ্রটিও৷ এই আসনে বিজেপি-র টিকিটে লড়ছেন পতিদর হার্দিক প্যাটেল৷ আবার দলিত নেতা জিগনেশ মেওয়ানি কংগ্রেস প্রার্থী হিসেবে বদগাম কেন্দ্র থেকে লড়ছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

গুজরাতের প্রায় আড়াই কোটি ভোটারের আজ নিজেদের মতামত জানানোর কথা৷ আগামী ৮ ডিসেম্বর গুজরাত নির্বাচনের ফল ঘোষণা৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat Assembly Elections: দ্বিতীয় দফায় আজ গুজরাতে ৯৩ আসনে নির্বাচন, ভোট দেবেন মোদি-শাহও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল