TRENDING:

Mamata Banerjee: ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি মমতার

Last Updated:

কবে ঘোষণা হবে বাংলার নির্বাচনী নির্ঘণ্ট? ধর্মতলার সভা থেকে বড় দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

advertisement
আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে৷ এ দিন ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ব্রিগেডে মোদির সভার পরই নির্বাচন ঘোষণা? দাবি মমতার৷
ব্রিগেডে মোদির সভার পরই নির্বাচন ঘোষণা? দাবি মমতার৷
advertisement

পাঁচ দিন পর এ দিনই ধর্না প্রত্যাহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগে এ দিনও ধর্মতলার মঞ্চ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানান তৃণমূলনেত্রী৷

রাজ্য জুড়ে বিজেপি-র যে পরিবর্তন যাত্রা চলছে, আগামী ১৪ মার্চ ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা দিয়ে তা শেষ হওয়ার কথা৷ সেই প্রসঙ্গ তুলেই প্রধানমন্ত্রীর নাম না নিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, উনি ব্রিগেড করার পর, প্রচার করার পর হয়তো ভোট ঘোষণা করবে৷ উনি তো এ ভাবেই অভ্যস্ত৷ এ দিন বক্তব্যের মাঝেই মুখ্যমন্ত্রী একবার বলেন, আগামী ১৫-১৬ তারিখ নাগাদ ভোট ঘোষণা হতে পারে৷

advertisement

 আরও পড়ুন: আইন দফতর হারালেন মন্ত্রী মলয় ঘটক, ভোটের আগেই বড় সিদ্ধান্ত মমতার! কেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী?

গত দু দিন ধরে রাজ্যে ছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ এ দিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, দিল্লিতে ফিরে গিয়ে সবদিক পর্যালোচনা করে রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন৷ রাজ্যে কত দফায় ভোট হবে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে নির্ভর করবে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরীক্ষার ফি দিতে না পারায় কলেজে পড়া হয়নি!সেই মেয়ের মাসে লক্ষাধিক টাকা আয়,কী ব্যবসা তাঁর?
আরও দেখুন

ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্না দিয়েছিলাম যাতে মানুষ ভোটাধিকার মানুষ ফিরে পায়। সুপ্রিম কোর্টের আদেশ উল্টোপাল্টা বলে ভুল বোঝাচ্ছিল। এতক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম। ভোট ঘোষণা হলেও, নাম ঘোষণা হবে। ট্রাইবুনালে যাওয়ার সুযোগ থাকবে। এটা আমাদের জয়। এটা মানুষের জয়। ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা হলেও খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে। আমাদের নজর থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল