অবশেষে রাজনীতিতে পা রাখলেন কোয়েল মল্লিক। রাজনীতিক মহলের অনুমান, মল্লিকবাড়ির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অত্যন্ত সুসম্পর্ক, সেই দিক থেকেই হয়তো তৃণমূলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে কোয়েলকে। ২০২১-এর উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক-ও ছিলেন কোয়েল মল্লিকের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে৷ সে’বছর মনোনয়ন জমা দিতে গিয়ে মমতা নিজেই নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিসপাল সিং রানের পরিচয় করিয়ে দিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে৷ ভবানীপুরেই থাকে৷’ কিছুদিন আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে উন্নয়নের পাঁচালি দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
advertisement
তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার ও বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। বাবুল সুপ্রিয় দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকার পর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মী। চলতি বছর রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এই সংগীতশিল্পীর নামও। তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে X হ্যান্ডেলে লেখা হয়েছে, আমরা আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনোকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিকের নাম ঘোষণা করতে পেরে ভীষণ আনন্দিত।
