TRENDING:

West Bengal Assembly Elections Update: ২০২১ সালে ৮ দফায়, এবার কেন বাংলায় দু দফায় ভোটের সিদ্ধান্ত? জবাব দিলেন জ্ঞানেশ কুমার

Last Updated:

২০১৬ সালেও বাংলায় ভোট হয়েছিল ৭ দফায়৷ ২০২১-এ বাংলায় আট দফায় ভোট করিয়েছিল নির্বাচন কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২১ সালে বাংলায় ৮ দফায় বিধানসভা ভোট করিয়েছিল নির্বাচন কমিশন৷ সেখানে ২০২৬ সালে বাংলায় দু দফায় ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন৷
বাংলায় এবার দু দফায় ভোট করাবে কমিশন৷
বাংলায় এবার দু দফায় ভোট করাবে কমিশন৷
advertisement

রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দু দফায় ভোট গ্রহণ হবে৷ বাকি চারটি রাজ্যের সঙ্গে বাংলাতেও ৪ মে ভোট গণনা হবে৷

কিন্তু ২০২১ সালে ৮ দফায় ভোট হলেও এবার কেন দু দফায় বাংলায় ভোট করানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন?

জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বাংলায় ভোটের দফা কমানোর প্রয়োজন ছিল যাতে সবার জন্য সুবিধা হয়৷ বিস্তারিত আলোচনার পর বাংলায় ভোটের দফা দু পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

advertisement

প্রসঙ্গত, গত সপ্তাহে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল, তখন বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস সহ অধিকাংশ বিরোধী দলগুলিই রাজ্যে ভোট এক অথবা দু দফায় করানোর দাবি জানিয়েছিল৷ তৃণমূল কংগ্রেস অবশ্য জানিয়েছিল, ভোট যত দফাতেই হোক তারা তৈরি৷ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে নির্ভর করেই রাজ্যে কত দফায় ভোট হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন৷

advertisement

কমিশন জানিয়েছে, প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
অমৃত ভারত প্রকল্পে একেবারে নতুন রূপে তমলুক স্টেশন! যাত্রীদের জন্য এখন সুবিধাই সুবিধা
আরও দেখুন

দ্বিতীয় দফায়  ২৯ এপ্রিল ভোট হবে কলকাতা, দুই পরগণা, হাওড়া, হুগলি. পূর্ব বর্ধমান, নদিয়া জেলায়৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Assembly Elections Update: ২০২১ সালে ৮ দফায়, এবার কেন বাংলায় দু দফায় ভোটের সিদ্ধান্ত? জবাব দিলেন জ্ঞানেশ কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল