এদিকে, এসআইআর-এ স্পেশ্যাল রোল অবজার্ভারের পর এবার সুব্রত গুপ্তকে ইলেকশন অবজার্ভার করল নির্বাচন কমিশন। মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিবকে। সুব্রত গুপ্ত নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত যে কোনও অফিসারকে ডাকতে পারেন, যে কোন নির্দেশ দিতে পারেন। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে ফুল বেঞ্চের বৈঠকে তা জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমনটাই কমিশন সূত্রে খবর।
advertisement
অপরদিকে, এবার যে থানার অধীনে অশান্তির ঘটনা ঘটবে, সেই থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রয়োজনে সংবিধানের ৩১১ নম্বর ধারা প্রয়োগ করে সেই কর্তব্যরত ওসিকে বরখাস্ত পর্যন্ত করতে পারে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের।
তিনি বলেন, ”২০২১-এর ভোট পরবর্তী অশান্তি কমিশন জানে। আপনারা এটা নিশ্চিত করবেন এবারে এখানে কোনও হিংসার ঘটনা ঘটবে না। এরপরেও যদি ঘটে এর দায় সবাইকেই নিতে হবে। ডিজি, মুখ্যসচিবকেও কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের বলেই কমিশন সূত্রে খবর।
