Vladimir Putin: পুতিনের কড়া হুঁশিয়ারি, কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের ফোন! ইরানকে যুদ্ধে 'জিতিয়ে' এবার কি ইউরোপেও তেল বেচবে রাশিয়া!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Vladimir Putin: ইরানে আমেরিকা ও ইজরায়েলের আক্রমণ, আর পাল্টা ইরানের প্রত্যাঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রথম কথা হল।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইরান যুদ্ধ ও ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে টেলিফোনে কথা বলেছেন। পুতিন বিশ্ব অর্থনীতিতে জ্বালানি–সংকটের হুমকি দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই দুই নেতার মধ্যে এই আলোচনা হওয়ায় তা আলাদা তাৎপর্য বহন করছে।
ইরানে আমেরিকা ও ইজরায়েলের আগ্রাসনের ফলে তেলের বাজারে ব্যাপক দরবৃদ্ধি ঘটেছে। এর আগে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর তেলের দাম বেড়েছিল। তবে এবারের জ্বালানি–সংকটের ধারেকাছেও যায়নি তখন। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর উপসাগরীয় দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
রাশিয়ার তরফে জানানো হয়েছে, চলতি বছরে ট্রাম্প আর পুতিনের মধ্যে প্রথম ফোনে কথা হল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। তাঁরা ইরান সংঘাত দ্রুত শেষ করার রুশ পরিকল্পনা, ইউক্রেনের সামরিক পরিস্থিতি এবং বিশ্ব তেলের বাজারে ভেনেজুয়েলার প্রভাব নিয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে।
সংবাদিক বৈঠক থেকে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার খুব ভাল কথা হয়েছে। পুতিন ইরান ইস্যুতে সাহায্য করতে আগ্রহী। আমি বলেছি, আপনি যদি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করতে পারেন, তবে সেটি বেশি সহায়ক হবে। ওটাই হবে আসল সাহায্য। পুতিন সতর্ক করে দেন, ইরান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। তাঁর এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই দুই নেতার মধ্যে ফোনে কথা হয়। পুতিন আশঙ্কার সুরেই বলেন, হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল তেল উৎপাদন শিগগিরই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
পুতিন বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত থাকা রাশিয়া আবার ইউরোপীয় গ্রাহকদের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যদি তারা দীর্ঘমেয়াদি সহযোগিতায় ফিরতে চায়। বৈশ্বিক জ্বালানি বাজারের এই অস্থিরতার মধ্যে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা কমানোর কথা ভাবছে। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত তিনটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে দু-এক দিনের মধ্যেই ঘোষণা আসতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ফলে তেলের সরবরাহে যে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে, তা সামাল দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এটি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার আয় বন্ধ করার মার্কিন প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2026 6:12 PM IST








